Home খবর GSMA ডেটাবেসে দেখা গেল Google Pixel 10 সিরিজের মডেল নাম্বার, জেনে নিন ডিটেইলস

GSMA ডেটাবেসে দেখা গেল Google Pixel 10 সিরিজের মডেল নাম্বার, জেনে নিন ডিটেইলস

2024 সালের আগস্ট মাসে Google Pixel 9 সিরিজ লঞ্চের কিছু দিন পর থেকেই ইন্টারনেটে Google Pixel 10 সিরিজের কোডনেম থেকে শুরু করে কিছু হার্ডওয়্যার স্পেসিফিকেশন পর্যন্ত লিক হতে শুরু করেছে। এবার GSMA ডেটাবেসে তথাকথিত Google Pixel 10 সিরিজের একটি মডেল লিস্টেড হয়ে গেছে এবং এর ফলে এই আপকামিং ফোনের মডেল নাম্বার সম্পর্কেও জানা গেছে।

Google Pixel 10 সিরিজের GSMA লিস্টিং

Google Pixel 10 সিরিজ সম্পর্কে জানা গেছে…

এখনও পর্যন্ত Google Pixel 10 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা জায়নি্‌ তবে অদূর ভবিষ্যতে এই বিষয়ে জানা যাবে বলে আশা করা হচ্ছে। আমরা জানতে পেরেছি Pixel 10 সিরিজে Google এর নিজস্ব Tensor G5 SoC যোগ করা হতে পারে। এই প্রসেসর তথাকথিত TSMC এর তৈরি করা হতে পারে। এটি তাদের 3nm ফেব্রিকেশন প্রসেসে কাজ করতে পারে। জানিয়ে রাখি শক্তিশালী এবং এফিসিয়েন্ট প্রসেসর তৈরির জন্য TSMC বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। এতে দারুণ হীট ম্যানেজমেন্ট পাওয়া যায়। প্রসঙ্গত এর আগে Google আরেক জনপ্রিয় ব্র্যান্ড Samsung এর ফ্যাক্টরির মাধ্যমে তাদের Tensor চিপসেট তৈরি করত।

Google Pixel 10 সিরিজের ফোনগুলি 4K 60FPS ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। মনে করিয়ে দিই Pixel 9 সিরিজের স্মার্টফোন শুধুমাত্র 4K 30FPS ভিডিও রেকর্ড করতে পারত। আরও শোনা যাচ্ছে এই ফোনে Photos অ্যাপে Generative AI-বেসড Intuitive Video Editing সাপোর্ট পাওয়া যাবে, এটি সম্ভবত Magic Eraser এর মতো ফিচার হতে পারে। তবে এটি ফটোর বদলে ভিডিওর ক্ষেত্রে কাজ করবে।

এই বছর দ্বিতীয়ার্ধে Google Pixel 10 সিরিজ লঞ্চ করা হতে পারে। তবে দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা জায়ন্নি। এর আগে Pixel 9 সিরিজের Pixel 9 ফোনটির প্রাথমিক দাম ছিল ₹74,999। সিরিজের Pixel 9 Pro XL ফোনের টপ মডেলের দাম ₹1,39,999 ছিল। এছাড়া Pixel 9 Pro Fold ফোনটির দাম ₹1,72,999 রাখা হয়েছিল। Pixel 10 সিরিজের দামও একই রেঞ্জে রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।