গুগলের পক্ষ থেকে Google Pixel 10a ফোনের লঞ্চ ডেট কনফার্ম জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 18 ফেব্রুয়ারি অফিসিয়ালি ফোনটি পেশ করা হবে। ভারতের Flipkart এবং Google India Store এর মাধ্যমে ফোনটি সেল করা হবে। লঞ্চের আগেই ইউরোপের বেশ কিছু রিটেইলার ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের দাম, স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশন সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Google Pixel 10a ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
ইতালির ই-কমার্স ওয়েবসাইট Epto.it এর মাধ্যমে Google Pixel 10a ফোনটির 128GB স্টোরেজ অপশনের দাম EUR 626.90 অর্থাৎ প্রায় 68,100 টাকা হবে বলে জানা গেছে। অন্যদিকে 256GB ভেরিয়েন্ট EUR 740.91 অর্থাৎ প্রায় 80,100 টাকা দামে লিস্টেড হয়েছে। একইভাবে নরওয়ে ওয়েবসাইট Computersalg.no এর মাধ্যমে 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 71,000 টাকার কাছাকাছি এবং 256GB স্টোরেজ অপশনের দাম 82,000 টাকার কাছাকাছি হবে বলে জানানো হয়েছে। এই তথ্য সঠিক হলে, এটি এখনব পর্যন্ত Pixel 10a সিরিজের সবচেয়ে দামি স্মার্টফোন হয়ে উঠতে পারে। এই ফোনটি Fog Gray, Obsidian এবং Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
আপকামিং ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট ও HDR সাপোর্টেড OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে Google এর Titan M2 চিপ দেওয়া হতে পারে। একইসঙ্গে Google Pixel 10a ফোনটিতে OIS সহ 48 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। একইভাবে এতে 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।
প্রসেসিঙের জন্য Google Pixel 10a ফোনটিতে কোম্পানির নতুন Tensor G4 চিপসেট দেওয়া হতে পারে। এই চিপটি AI বেস্ড ফিচার এবং ক্যামেরা প্রসেসিং আরও অ্যাডভান্স করতে সাহায্য করবে।
Google Pixel 10a ফোনটিতে 5G, WCDMA এবং GSM নেটওয়ার্ক সাপোর্ট করতে পারে। এতে USB Type-C পোর্ট, ফেস আনলক এবং ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি প্রায় 1,000 চার্জ সাইকেল পর্যন্ত লাইফ দিতে সক্ষম এবং ব্যাটারি ক্যাপাসিটি 5,100mAh হতে পারে।
যারা ক্লিন Android এক্সপিরিয়েন্স, দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট, অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এবং Google এর AI ফিচার সহ স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য মূলত Google Pixel 10a ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Samsung Galaxy S25 FE, iQOO 13 এবং OnePlus 13 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যেসব ইউজাররা দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী পারফরমেন্স, AI ফিচার এবং দীর্ঘমেয়াদী Android আপডেট সহ ফোন চাইছেন, সেইসব ইউজারদের কাছে Google Pixel 10a ফোনটি দারুণ বিকল্প হতে পারে। তাই ইউজাররা আপকামিং ফোনটি লঞ্চের জন্য অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা পোস্টের মাধ্যমে বিস্তারিত ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানিয়ে দেব।
