Google তার গেমিং ইকোসিস্টেম আপগ্রেড করছে। Google মোবাইল গেমিংয়ের পরে, এবার PC (পার্সোনাল কম্পিউটার) গেমিং প্ল্যাটফর্ম – Google Play Games লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি বর্তমানে এশিয়ার বেশ কয়েকটি দেশে Google Play Games এর বিটা টেস্ট করছে। এই টেস্টিং এর সময় ইউজাররা Google এর গেমিং প্ল্যাটফর্মে কিছু গেম খেলতে পারবেন। এর মধ্যে রয়েছে Summoners War, Mobile Legends: Bang Bang, Three Kingdoms Tactics এবং State of Survival: The Joker Collaboration এর মত অনলাইন গেম। গুগল শীঘ্রই ঘোষণা জানাবে যে কবে থেকে Google Play Games এর বিটা পরীক্ষা শুরু হবে।
Google Play Games-এর জন্য বিটা টেস্টিং লিমিটেড রেজিস্ট্রেশন দক্ষিণ কোরিয়া, হংকং এবং তাইওয়ানে শুরু হয়ে গেছে। প্লেয়াররা গুগলের গেমিং প্ল্যাটফর্মে রেজিষ্ট্রেশন করতে পারেন। যদিও, বিটা টেস্টিংয়ে শুধুমাত্র কয়েকজন খেলোয়াড় গেমিং করার সুযোগ পাবেন। তবে গুগল বলছে যে, এই প্ল্যাটফর্ম চালু হওয়ার পর আরও বেশি সংখ্যক খেলোয়াড় গেমিং এর সুযোগ পাবে। যেসব ইউজাররা রেজিষ্ট্রেশন করবেন, তারা Google থেকে গেমিংয়ের জন্য আমন্ত্রণ পাবেন। এর পাশাপাশি, গুগল প্লে গেমসের জন্য প্লেয়ারদের PC তে বেশ কিছু ফিচার প্রয়োজন।
Google Play Games এর জন্য কম্পিউটারে যা যা থাকা দরকার-
- অপারেটিং সিস্টেম – Windows 10 বা তার উপরের সংস্করণ
- প্রসেসর – যে কোন 8-কোর প্রসেসর
- GPU – যেকোনো গেমিং GPU
- র্যাম – 8 জিবি
- স্টোরেজ – 20 GB ফ্রি স্পেস
Google Play Games কি?
Google Play Games হল Google-এর একটি নতুন গেমিং অ্যাপ যা কম্পিউটারের জন্য চালু করা হয়েছে। এই অ্যাপটির সাহায্যে আপনি আপনার উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপে মোবাইল গেম খেলতে পারবেন। এই গেমগুলি অ্যান্ড্রয়েড এবং পিসিতে স্মুথলি খেলা যাবে, ফলে গেমারদের গেমিং অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি গেমার্সরা কিবোর্ড ও মাউসের সাহায্যে গেমিং উপভোগ করতে পারবেন। এর সাথে গেমার্সরা এই গেমগুলিতে Google Play Points ও পাবেন। তবে Google Play Games বর্তমানে Apple Mac ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয়।
Google Play Games এর অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। এটি বিভিন্ন দেশে ভিন্ন হতে পারে। বিটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে Google এই গেমিং প্ল্যাটফর্মটি চালু করবে। ভারতেও শীঘ্রই Google Play Games-এর বিটা টেস্টিং শুরু হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
