Hero Electric ভারতে ইলেকট্রিক টু হুইলার Hero Eddy লঞ্চ করেছে। হিরো ইলেক্ট্রিকের এই টু-হুইলারটি প্রতিদিনের স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ডিজাইন করা হয়েছে। Hero Electric এর এই ইলেকট্রিক স্কুটারটি দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। আর সবথেকে ভালো বিষয়টি হল এটি চালানোর জন্য আপনার লাইসেন্সেরও প্রয়োজন হবে না। Hero Electric এর এই লেটেস্ট ই-স্কুটারটি 72,000 টাকা (এক্স-শোরুম) দামে লঞ্চ করা হয়েছে। এই ই-স্কুটারটিতে আছে দুর্দান্ত সব ফিচার।
Hero Eddy এর ফিচার
Hero Eddy ইলেকট্রিক স্কুটারটি কোম্পানি নির্দিষ্ট গ্রুপের গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করেছে। এই ইলেকট্রিক স্কুটারটি মূলত স্বল্প দূরত্বের জন্য ডিজাইন করা হয়েছে, তবে কোম্পানির তরফে এই স্কুটারের রেঞ্জ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এই ইলেকট্রিক স্কুটারটির ফিচার সম্পর্কে বলতে গেলে, এতে Fine My Bike, E-Lock, Large Boot Space, Follow Me Headlamps, এবং Reverse মোড দেওয়া হয়েছে।
Hero Eddy ইলেকট্রিক স্কুটারটি হলুদ এবং হালকা নীল এই দুটি রঙে লঞ্চ করা হয়েছে। হিরো ইলেকট্রিকের এই ইলেকট্রিক স্কুটারটির স্পিড অনেক লো থাকবে। তাই এই স্কুটারটি চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন নেই। পাশাপাশি এর রেজিস্ট্রেশন এরও প্রয়োজন নেই।
Hero Electric-এর এই লেটেস্ট ইলেকট্রিক স্কুটারটি কোম্পানির দূষণমুক্ত প্রোডাক্ট লাইনআপের অংশ। এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করার সময়, Hero Electric এর ম্যানেজিং ডিরেক্টর নবীন মুঞ্জাল জানান যে, তারা এই Hero Eddy লঞ্চ করার সময় ভীষণ Excited ছিলেন , কারণ এই ইলেকট্রিক স্কুটারটি স্মার্ট ফিচার এবং স্টাইলিশ লুক সহ পেশ করা হয়েছে। তিনি আরও জানান যে এই বৈদ্যুতিক স্কুটারটি কার্বন মুক্ত রাইডের পাশাপাশি ঝঞ্জাটমুক্ত রাইডের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে Hero Eddy কনসার্ট এবং দৈনন্দিন প্রয়োজন উভয়ের জন্যই মানুষের পছন্দের তালিকায় থাকবে।
4.5 লাখ EV বিক্রি করেছে Hero Electric
Hero Electric ভারতের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার কোম্পানিগুলির মধ্যে অন্যতম। কিছুদিন আগে, কোম্পানি তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে লুধিয়ানায় একটি নতুন কারখানার ঘোষণা করেছে। সারা দেশে Hero Electric এর 750 টিরও বেশি সেলস এবং সার্ভিস আউটলেট রয়েছে। কোম্পানি দ্রুত তাদের চার্জিং পরিকাঠামো সম্প্রসারণের দিকে নজর দিচ্ছে। HT অনুয়ায়ী , Hero Electric এখনও পর্যন্ত বিভিন্ন মডেলের 4.5 লাখ ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
