Home খবর কম দামে গ্লোবাল বাজারে লঞ্চ হল HMD 2660 Flip ফোন, জেনে নিন দাম ও ফিচার

কম দামে গ্লোবাল বাজারে লঞ্চ হল HMD 2660 Flip ফোন, জেনে নিন দাম ও ফিচার

বেশ কয়েক বছর আগে বাজারে ফ্লিপ স্টাইলের কিপ্যাড ফোন পাওয়া যেত। সেই এক্সপিরিয়েন্স আবারও ফিরিয়ে আনার জন্য HMD Global নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের স্টাইলিশ ডিজাইন সহ নতুন HMD 2660 Flip ফোন লঞ্চ করেছে। যেসব ইউজাররা নোটিফিকেশন, এন্ডলেস স্ক্রলিং এবং আধুনিক জীবন থেকে ডুরে থাকতে চান, এই ফোনটি সেইসব ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। জানিয়ে রাখি HMD 2660 ফ্লিপ রেট্রো ডিজাইন সহ 2025 সালে পেশ করা হয়েছে। এই ফোনটিতে অন্যান্য কিপ্যাড ফোনের মতো ফিচার দেওয়া হয়েছে।

HMD 2660 Flip এর গুরুত্বপূর্ণ ফিচার

স্লিক এবং মজবুত ডিজাইন: HMD 2660 ফ্লিপ ফোনটিতে দুর্দান্ত মিরার ফিনিশ অল গ্লাস ফ্রন্ট প্লেট দেওয়া হয়েছে, এর ফলে একটি ক্লাসিক ডিজাইনে আধুনিকতার ছোঁয়া পাওয়া যাচ্ছে। ফোনটিতে IP54 স্প্ল্যাশ প্রোটেকশন এবং টেকসই করার জন্য স্ক্যাচ রেসিস্টেন্স গ্লাস রয়েছে, ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় সহজেই ব্যাবহার করা যাবে।

ক্রিস্টাল ক্লিয়ার কল: এই ফোনটিতে ক্রিস্টাল ক্লিয়ার অডিও, ইউজারদের কলগুলি সবসময় স্পষ্ট ও শব্দবিহীন এবং উন্নত কথোপকথন উপভোগ করা যাবে।

সহজেই ব্যাবহার: ফোনটি 2.8” QVGA ডিসপ্ল, বড় স্ক্রিন এবং বড় বাটন দেওয়া হয়েছে। যেসব ইউজাররা আধুনিক ফোনের জটিলতা পছন্দ করেন না, এই ফোনটি সেইসব ইউজারদের জন্য ভালো অপশন।

অসাধারণ ব্যাটারি লাইফ: এই ফোনটিতে 1450mAh রিমুয়েবল ব্যাটারি দেওয়া হয়েছে। প্রতিদিনে সমস্ত প্রয়োজন এবং জরুরি অবস্থার কথা মাথায় রেখে HMD 2660 ফ্লিপ ফোনটি তৈরি করা হয়েছে।

HMD 2660 Flip এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: HMD 2660 Flip ফোনটিতে 2.8-ইঞ্চির QVGA প্রাইমারি ডিসপ্লে এবং 1.77-ইঞ্চির QVCA ফ্রন্ট ডিসপ্লে দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফোনটিতে 0.3MP ক্যামেরা, ফ্ল্যাশ বা টর্চ সাপোর্ট করে।

ব্লুটুথ: এই ফোনটিতে Bluetooth 4.2 কানেক্টিভিটি সাপোর্ট করে।

ব্যাটারি: এই ফোনটিতে 1450mAh রিমুয়েবল ব্যাটারি দেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজনের খুব সহজেই ব্যাটারি চেঞ্জও করা যাবে।

স্টোরেজ: ফোনটি 128MB ইন্টারনাল স্টোরেজ এবং 48MB RAM সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও ফোনটিতে 32GB পর্যন্ত SD কার্ড সাপোর্ট করবে।

ওএস: ফোনটি S30+ (RTOS) অপারেটিং সিস্টেম সহ কাজ করে।

USB:এই ফোনটিতে Type-C পোর্ট দেওয়া হয়েছে। এর ফলে সহজেই চার্জিং এবং ডেটা ট্রান্সফার করা যাবে।

রেডিও: ফোনটিতে ইন্টারনেট ছাড়াই গান শোনার জন্য FM রেডিওর দেওয়া হয়েছে।

HMD 2660 Flip এর কালার এবং দাম

HMD 2660 Flip ফোনটি Cosy Black এবং Twilight Violet মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। তবে শীঘ্রই Raspberry Red কালার অপশন পেশ করা হবে। এই ফোনের দাম 69 GBP অর্থাৎ প্রায় 7,590 টাকা রাখা হয়েছে।