Home খবর 6 হাজার টাকা রেঞ্জে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সস্তা HMD Key স্মার্টফোন, জেনে নিন ফিচার

6 হাজার টাকা রেঞ্জে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সস্তা HMD Key স্মার্টফোন, জেনে নিন ফিচার

Nokia কোম্পানির স্মার্টফোন প্রস্ততকারী টেক কোম্পানি HMD Global তাদের নিজস্ব ফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে বাজেট সেগমেন্টে এই ফোনটি HMD Key নামে লঞ্চ করা হয়েছে। এই সস্তা ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি। বিদেশের বাজারে এই ফোনটির দাম মাত্র £59 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী মাত্র 6,279 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

HMD Key ফোনের স্পেসিফিকেশন

ডিজাইন: এই ফোনটির ডায়মেনশন 166.4 x 76.9 x 8.95 মিমি এবং ওজন 185.4 গ্রাম। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP52 রেটিং রয়েছে।

ডিসপ্লে: HMD Key ফোনে 576 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.52-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 60Hz রিফ্রেশ রেট এবং 460nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে ইউনিসক 9823ই কোয়াড কোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 1.4Ghz ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A53 কোর রয়েছে। হালকা 4G ফোন হিসাবে এই প্রসেসরটি খারাপ নয়।

স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি আপাতত সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 2GB RAM এর সঙ্গে 2GB Virtual RAM দেওয়া হয়েছে। ফলে ফোনটিতে মোট 4GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: এই ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 8MP রেয়ার ক্যামেরা সেন্সর এবং ফ্রন্ট প্যানেলে 5MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য HMD Key ফোনে 4,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে 77 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম। অর্থাৎ সিঙ্গেল চার্জে এই ফোনে 3 দিনেরও বেশি ব্যাকআপ পাওয়া যায়। এই ফোনটি 10W চার্জিং সাপোর্ট করে।

ওএস:এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড গো ভার্সনের দৌলতে এই ফোনে Google Go apps ডাউনলোড ও ইনস্টল করা যায়। এর ফলে এই ফোনে 40% পর্যন্ত ডেটা সাশ্রয় হয় এবং কম RAM ও প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 2 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

অন্যান্য ফিচার: এই ফোনে 3.5 মিমি হেডফোন জ্যাক, সিঙ্গেল স্পিকার, ব্লুটুথ 4.2 এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

HMD Key ফোনের দাম

আপাতত HMD Key ফোনটি ইউকের বাজারে £59 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম প্রায় 6,279 টাকার কাছাকাছি। বিদেশের বাজারে এই ফোনটি Midnight Black এবং Icy Blue কালার অপশনে সেল করা হবে।