Home খবর ডিসেম্বর মাসে লঞ্চ হতে চলেছে 9,000mAh চেয়েও বড় ব্যাটারি সহ স্মার্টফোন, প্রকাশ্যে এল স্মার্টফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা ডিসপ্লে 

ডিসেম্বর মাসে লঞ্চ হতে চলেছে 9,000mAh চেয়েও বড় ব্যাটারি সহ স্মার্টফোন, প্রকাশ্যে এল স্মার্টফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা ডিসপ্লে 

অনার তাদের নতুন ‘জিটি 2’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ডিসেম্বর মাসে কোম্পানি তাদের ফোনটি টেক মঞ্চে লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Honor GT 2 এবং Honor GT 2 Pro ফোনদুটি পেশ করা হতে পারে। চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোনগুলির লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor GT 2 এবং Honor GT 2 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

Honor GT সিরিজ ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Honor GT 2 Pro ফোনে কোয়ালকমের সবচেয়ে নতুন এবং শক্তিশালী 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 4.6GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে।

 Honor GT 2 সিরিজের ফোনদুটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই সিরিজের একটি মডেলে 9,000mAh  বা এর চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। আমাদের ধারনা অনুযায়ী এই শক্তিশালী ব্যাটারিটি সম্ভবত সিরিজের ‘Pro’ মডেলে থাকতে পারে। লিকের মাধ্যম এই ফোনগুলি ‘Full Water Resistance’ হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ Honor GT 2 সিরিজে IP68 + IP69 রেটিং দেওয়া হতে পারে।

লিক তথ্য অনুযায়ী Honor GT 2 এবং GT 2 Pro 5G ফোনগুলিতে মেটাল বডি দেওয়া হয়েছে। এই ফোনদুটিতে 6.83 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে, এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। উভয় ফোনেই 3ডি আল্ট্রাসোনিক ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনদুটিতে OIS ফিচার সাপোর্টেড 50 মেগাপিক্সেল সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি সম্প্রতি এই কোম্পানির Honor Power 2 ফোনের ডিটেইলস  ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। লিক অনুযায়ী এই আসন্ন Honor ফোনটি চীনে সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে  9,886mAh রেটেড ব্যাটারি ক্যাপাসিটি থাকবে বলে জানা গেছে। Honor Power 2 ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ Honor Power 2 ফোনটির ব্যাটারি Honor GT 2 Pro ফোনের চেয়েও বড় হতে পারে।