Home খবর গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor Magic 7 Pro, Magic 7 RSR Porsche Design, Magic 7 Lite, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারে লঞ্চ হল Honor Magic 7 Pro, Magic 7 RSR Porsche Design, Magic 7 Lite, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Honor তাদের Honor Magic 7 Pro এবং Magic 7 RSR Porsche Design সহ স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। একইসঙ্গে মিড বাজেট রেঞ্জে Honor Magic 7 Lite স্মার্টফোনটিও পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ম্যাজিক 6 আরএসআর এবং ম্যাজিক ভি2 আরএসআর ফোনগুলির পর, এবার Magic 7 RSR স্মার্টফোনটিও Porsche Design সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে গুগল জেমিনি অ্যাপ প্রি-ইন্সটল রয়েছে এবং নতুন এআই ফিচার সহ ম্যাজিক ওএস 9.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উপরোক্ত স্মার্টফোনগুলির ডিটেইলস সম্পর্কে।

Honor Magic 7 Pro, Magic 7 RSR Porsche Design এবং Magic 7 Lite এর দাম

মডেল মডেলের দাম
Honor Magic 7 Pro €1,299 (প্রায় 115,700 টাকা)
Honor Magic 7 RSR Porsche Design €1,799 (প্রায় 160,300 টাকা)।
Honor Magic 7 Lite £399.99 (প্রায় 42,300 টাকা)

 

Honor Magic 7 Pro এবং Honor Magic 7 RSR Porsche Design এর স্পেসিফিকেশন

Honor Magic 7 Lite এর স্পেসিফিকেশন

অনার ম্যাজিক 7 প্রো এবং ম্যাজিক 7 আরএসআর ফোনের নতুনত্ব

অনার ম্যাজিক 6 প্রো এবং ম্যাজিক 6 আরএসআর ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে অনার ম্যাজিক 7 প্রো এবং ম্যাজিক 7 আরএসআর ফোনগুলি পেশ করা হয়েছে। আগের মডেলের স্ন্যাপড্রাগন 8 জেন চিপসেটের পরিবর্তে বর্তমান মডেলে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে। ম্যাজিক 7 প্রো এবং ম্যাজিক 7 আরএসআর ফোনগুলিতে 24GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। ফোনগুলিতে 180MP টেলিফটো লেন্সের পরিবর্তে 200MP ইউনিট আপগ্রেড করা হয়েছে।

এছাড়াও আগের মডেলে মাত্র IP68 রেটিং ছিল, তবে এবারের মডেলে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। আগের ম্যাজিক 6 প্রো এবং ম্যাজিক 6 আরএসআর মডেলে 5600mAh ব্যাটারি ছিল, এবারের ম্যাজিক 7 আরএসআর মডেলে 5850mAh এবং ম্যাজিক 7 প্রো মডেলে 5270mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে আগের মডেলে 80W এবং 66W চার্জিং ফিচার ছিল, তবে এবার 100W (ওয়্যার) এবং 80W (ওয়্যারলেস) ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ম্যাজিক 7 লাইট ফোনের নতুনত্ব

আগের মডেলের ট্রিপল ক্যামেরা সেন্সেরের পরিবর্তে ম্যাজিক 7 লাইট ফোনে ডুয়েল সেন্সর দেওয়া হয়েছে। ম্যাজিক 6 লাইট ফোনে 2MP ম্যাক্রো ইউনিট ফোনের বর্তমান সাক্সেসার মডেলে নেই। তবে 5,300mAh ব্যাটারির পরিবর্তে 6,600mAh ব্যাটারি রয়েছে। ফোনের ফাস্ট চার্জিং স্পীড বাড়িয়ে 35W থেকে
66W করে দেওয়া হয়েছে। দেখে নিন Honor Magic 7 Pro, Magic 7 RSR Porsche Design, Magic 7 Lite ফোনের স্পেসিফিকেশন