Home খবর 12 ইঞ্চির স্ক্রিন এবং 8,300mAh Battery সহ ভারতে লঞ্চ হবে HONOR Pad 9, থাকবে 8টি Speakers

12 ইঞ্চির স্ক্রিন এবং 8,300mAh Battery সহ ভারতে লঞ্চ হবে HONOR Pad 9, থাকবে 8টি Speakers

MWC 2024 এর মঞ্চে টেক ব্রান্ড HONOR তাদের নতুন ট্যাবলেট ডিভাইস HONOR Pad 9 পেশ করেছিল। এবার এই ট্যাবটি ভারতীয় বাজারে আসতে চলেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে HONOR Pad 9 ভারতে লঞ্চ হওয়ার জন্য তৈরি এবং এই ট্যাবটি শীঘ্রই বাজারে লঞ্চ করা হবে। ব্র্যান্ডের তরফ থেকে অফিসিয়ালি টিজারের মাধ্যমে ডিভাইসটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।

HONOR Pad 9 এর দাম (গ্লোবাল)

HONOR Pad 9 ট্যাবটিকে পশ্চিমী দেশগুলিতে EUR 349 দামে পেশ করা হয়েছে। এটি ভারতীয় টাকায় প্রায় 31,000 টাকার কাছাছাছি। তবে ভারতে এই ট্যাবলেটটির দাম 28,000 টাকার কম রাখা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি শপিং সাইট আমাজনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছে ভারতে এই ট‍্যাবলেটের সঙ্গে Honor Bluetooth Keyboard ফ্রিতে পাওয়া যাবে।

HONOR Pad 9 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)