Home খবর Honor X20 SE স্মার্টফোন Dimensity 700 চিপসেট আর 64MP ট্রিপল রিয়ার ক‍্যামেরার সাথে হল লঞ্চ, জানুন এর দাম

Honor X20 SE স্মার্টফোন Dimensity 700 চিপসেট আর 64MP ট্রিপল রিয়ার ক‍্যামেরার সাথে হল লঞ্চ, জানুন এর দাম

Honor চিনে Honor X20 SE স্মার্টফোন লঞ্চ করেছে। Honor এর এই স্মার্টফোনের চিনে প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। Honor X20 SE স্মার্টফোনের সেল 9 জুলাই থেকে শুরু হবে। Honor X20 SE স্মার্টফোন‌কে কোম্পানি পাঞ্চহোল কাট‌আউট ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপ, 4,000mAh ব‍্যাটারীর সাথে 22.5W ফাস্ট চার্জ টেকনোলজির সাথে পেশ করা হয়েছে। Honor X20 SE স্মার্টফোন‌কে কোম্পানি মিডিয়াটেকের Dimensity 700 চিপসেটের সাথে মার্কেটে এনেছে। এখানে আমরা আপনাকে Honor X20 SE স্মার্টফোনের স্পেসিফিকেশন্স আর ফিচার্স সম্পর্কে ডিটেইলে জানাবো।

Honor X20 SE স্পেসিফিকেশন্স আর ফিচার্স

Honor X20 SE স্মার্টফোনে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিউলেশন Full HD+ 1080×2400 পিক্সেল। এই স্মার্টফোনের স্ক্রিন টু বডি রেশিওয়ের কথা বললে তাহলো 94.2। অনারের লেটেস্ট ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। এই ফোনে সেল্ফি ক‍্যামেরার জন্য ডিসপ্লে‌তে পাঞ্চহোল কাট‌আউট দেওয়া আছে।

Honor X20 SE স্মার্টফোনের ক‍্যামেরা সেট‌আপের কথা বলা হলে এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া আছে। এই ফোনে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অনারের ফোনে দেওয়া রিয়ার ক‍্যামেরায় AI ফোটোগ্রাফি, ডুয়াল সিন রেকর্ডিং, ফিল্টার্স, HDR, প্রফেশনাল ফোটোগ্রাফি, EIS এর মতো কিছু ফিচার্স দেওয়া আছে।

Honor X20 SE স্মার্টফোন‌কে মিডিয়াটেকের Dimensity 700 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিকে 6GB আর 8GB র‍্যামের সাথে 128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। অনারের এই স্মার্টফোন‌টি Android 11 আধারিত Magic UI 4.0 তে রান করে। এই ফোনে 4,000mAh এর ব‍্যাটারী আর 22.5W ফাস্ট চার্জিং এর সাথে লঞ্চ করা হয়েছে। এগ ফোনে কানেক্টিভিটির জন্য ডুয়াল SIM সাপোর্ট, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, GPS, USB-C আর 3.5mm অডিও জ‍্যাক দেওয়া আছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে।

Honor X20 SE দাম

Honor X20 SE স্মার্টফোন‌কে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128 GB স্টোরেজ আর অন্য ভেরিয়েন্ট 8 GB RAM + 128GB স্টোরেজের সাথে আসে, যার দাম যথাক্রমে 1,799 ইউয়ান(প্রায় 20,700 টাকা) আর 1,999 ইউয়ান(প্রায় 23,000 টাকা)। Honor X20 SE স্মার্টফোনকে চারটি কালার অপশনে ― ম‍্যাজিক নাইট ব্ল‍্যাক, ব্লু বাটার এমরোল্ড, টাইটানিয়াম সিল্ভার আর চেরি পিঙ্ক গোল্ডে কালারে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন