ক্রমাগত টিজার এবং মাইক্রো সাইটে আপডেট দেওয়ার পর অবশেষে অনার তাদের আপকামিং HONOR X9c 5G ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। 7 জুলাই HONOR X9c 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইটে নতুন আপডেট শেয়ার করা হয়েছে। এই ফোনটিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 6600এমএএইচ ব্যাটারি, কার্ভড ডিসপ্লের মতো ফিচার থাকবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HONOR X9c 5G ফোনের সেল, ফিচার এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
HONOR X9c 5G এর লঞ্চ ডিটেইলস
- সোশ্যাল মিডিয়া সাইট এক্স এবং অফিসিয়াল সাইটের মাধ্যমে HONOR X9c 5G ফোনের লঞ্চ কনফার্ম জানানো হয়েছে।
- নিচে দেওয়া পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে আগামী 7 জুলাই ভারতে ফোনটি লঞ্চ করা হবে।
- পোস্টের মাধ্যমে পারফেক্ট শটের জন্য মোশন সেন্সিং, সিমলেস মাল্টিটাস্কিঙের জন্য ম্যাজিক পোর্টাল, ডিস্ট্রাকশন সরানোর জন্য AI ইরেজার এবং এবং অন্ধকারে আলোকিত করার জন্য নাইট মোড থাকবে।
- এই ফোনটি Titanium Black এবং Jade Cyan কালার অপশনে পেশ করা হবে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন দেওয়া হবে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী 12 জুলাই থেকে ফোনটি Amazon.in এর মাধ্যমে সেল করা হবে।
The wait is over.
The HONOR X9c 5G is launching on 7th July, bringing AI to life with Motion Sensing for perfect shots, Magic Portal for seamless multitasking, AI Eraser to clean distractions, and Night Mode that lights up the dark.
Know more- https://t.co/H7Ait7lTOV… pic.twitter.com/fBOZDP9htv— Explore HONOR (@ExploreHONOR) July 2, 2025
Honor X9C 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
Honor X9C 5G ফোনটিতে 6.78 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর ফলে স্মুথ ভিজুয়াল পাওয়া যাবে এবং চোখও সুরক্ষিত রাখবে।
ডিজাইন
যারা মজবুত এবং স্টাইলিশ ফোন খুঁজছেন, HONOR X9c ফোনটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে। ফোনটিতে ট্রিপল রেজিস্টেন্স ডিউরেবিলিটি রয়েছে। এর ফলে accidental drops, স্ক্রাচেস এবং প্রেশার থেকে সুরক্ষিত থাকবে। এই ফোনের স্লিম 7.98mm প্রোফাইলের জন্য একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে।
ক্যামেরা এবং অ্যাডভান্স AI ফিচার
ফটোগ্রাফির জন্য Honor X9C 5G ফোনটিতে 108MP AI-পাওয়ারড ক্যামেরা সেটআপ থাকবে। এতে OIS এবং EIS ফিচার যোগ করা হবে।
ব্যাটারি এবং চার্জিং
ফোনটিতে 6,600mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 25.8 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং 48.4 ঘন্টা অনলাইন মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম। একইসঙ্গে ফোনটিতে 66W সুপারচার্জ ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। এছাড়া এতে মাল্টি পয়েন্ট ব্যাটারি মনিটর সহ আল্ট্রা ফাস্ট চার্জিং মোড এবং AI-সেফ চার্জিং থাকবে।
অন্যান্য
Honor X9C 5G ফোনটিতে আল্ট্রা বাউন্স অ্যান্টি ড্রপ টেকনোলোজি 2.0, 2 মিটার ড্রপ রেজিস্টেন্স, IP65 রেটিং এবং তিন লেয়ার আল্ট্রা শিল্ড 360-ডিগ্রী ওয়াটার রেজিস্টেন্স ফিচার যোগ করা হবে।
দারুণ সার্ভিস
কোম্পানি ভারতে তাদের আফটার সেল সার্ভিস এবং কাস্টোমার সাপোর্ট আরও মজবুত করার কথা জানিয়েছে। জানিয়ে রাখি, আগে এটিই ইউজারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার কারণগুলির মধ্যে একটি ছিল।
