বর্তমান টেক জগতে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ট্রেন্ডে পরিণত হয়েছে। এই মাসে ভারতের বাজারে POCO X8 Power ও Redmi Note 17 Pro Max এর মতো বেশ কয়েকটি 10000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ হয়েছে। তবে এবার টেক ব্র্যান্ড অনার এই ট্রেন্ডটিকে আরও এক কদম এগিয়ে নিয়ে যেতে চলেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে কোম্পানি Honor X9e Pro নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং এই ফোনে 11000mAh ব্যাটারি থাকতে পারে।
Honor X9e Pro ফোনের লঞ্চ ডেট
24 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল Honor X9e Pro ফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি মালেশিয়াতে একটি বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি বাজারে লঞ্চ করা হবে। স্থানীয় সময় অনুযায়ী দুপুর 3টে ফোনের দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা 30 মিনিত হবে। কোম্পানি জানিয়েছে Honor X9e Pro ফোনটি Midnight Black, Dawn Gold, Royal Purple এবং Reddish Brown কালার অপশনে সেল করা হবে।
11000mAh ব্যাটারি সহ স্মার্টফোন
ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট এবং ডিজাইন অফিসিয়ালি শেয়ার করা হয়েছে। অন্যদিকে মালেশিয়া ওয়েবসাইটে ফোনটির মার্কেটিং পোস্টার লিক হয়েছে। এই পোস্টারের মাধ্যমে Honor X9e Pro ফোনটিতে 11000mAh battery দেওয়া হবে বলে জানা গেছে। কোম্পানি তাদের পোস্টারে জানিয়েছে Honor X9e Pro ফোনের মাধ্যমে দুটি iPhone 17 Pro Max ফোন চার্জ করার পরও এই ফোনের ব্যাটারি শেষ হবে না। ফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে।
Honor X9e Pro ফোনের স্পেসিফিকেশন
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Honor X9e Pro ফোনটি বড় পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। স্ক্রিন 10000nits ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য আপকামিং 5G ফোনটিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে। অন্যদিকে কোম্পানির ফোনটি HONOR Ultra-Bounce Anti-Drop Technology 4.0 সহ লঞ্চ করা হবে। অর্থাৎ ফোনটিতে দারুন মজবুতি পাওয়া যাবে।
