Home খবর 11,000mAh ব্যাটারি এবং 10,000 নিটস ডিসপ্লে সহ লঞ্চ হল Honor X9e Pro স্মার্টফোন, জেনে নিন গ্লোবাল দাম

11,000mAh ব্যাটারি এবং 10,000 নিটস ডিসপ্লে সহ লঞ্চ হল Honor X9e Pro স্মার্টফোন, জেনে নিন গ্লোবাল দাম

মালেশিয়ার বাজারে Honor তাদের নতুন Honor X9e Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনের দুটি ফিচার ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনটিতে 11,000mAh বড় ব্যাটারি এবং 10,000 নিটস পিক ব্রাইটনেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া ফোনে 108MP ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং এবং IP69K রেটিং ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X9e Pro 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Honor X9e Pro ফোনের স্পেসিফিকেশন

Honor X9e Pro ফোনটিতে 6.8 ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে 10,000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তবে এই 10,000nits ব্রাইটনেস সম্পূর্ণ স্ক্রিনে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে উপভোগ করা যাবে না। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে HDR ভিডিও প্লেব্যাকের সময় ডিসপ্লের কিছু অংশে এটি পাওয়া যাবে।

Honor X9e Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 11,000mAh ব্যাটারি। এতে সিলিকন-কার্বন অ্যানোড টেকনোলোজি ব্যাবহার করা হয়েছে। কোম্পানির ল্যাব টেস্টিং অনুযায়ী ফোনে 164 ঘন্টার চেয়ে বেশি মিউজিক স্ট্রিমিং, 35 ঘন্টা শর্ট ভিডিও প্লেব্যাক এবং 66 ঘন্টার চেয়ে বেশি সাধারন ভিডিও দেখা যাবে।

Honor এর বক্তব্য অনুযায়ী দৈনন্দিন 6 ঘন্টা ব্যাবহারের পরও 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। Honor X9e Pro ফোনটিতে 80W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। অর্থাৎ এর সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।

প্রসেসিঙের জন্য Honor X9e Pro ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8GB RAM রয়েছে। এছাড়া স্মার্টফোনটি 256GB এবং 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনটি MagicOS 10 বেস্ড Android 16 সহ কাজ করতে সক্ষম।

ফটোগ্রাফির জন্য Honor X9e Pro ফোনের রেয়ার প্যানেলে 1/1.67 ইঞ্চির 108MP প্রাইমারি ক্যামেরা এবং 5MP আল্ট্রা ওয়াইড আঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য Honor X9e Pro ফোনটিতে IP69K রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ল্যাব টেস্টিঙে ফোনটি 100,000 বার পর্যন্ত ক্রমাগত জলে ডুবিয়ে টেস্ট করা হয়েছে।

Honor X9e Pro ফোনের দাম

মালেশিয়ার বাজারে Honor X9e Pro ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম MYR 1,899 অর্থাৎ প্রায় 44,610 টাকা এবং 8GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম MYR 2,399 অর্থাৎ প্রায় 56,356 টাকা রাখা হয়েছে। ফোনটি Royal Purple, Reddish Brown, Dawn Gold এবং Midnight Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।