Highlights
- শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 13 সিরিজ।
- Redmi Note 13 Pro+ ফোনের একাধিক লিক রিপোর্ট সামনে এসেছে।
- এই ডিভাইসটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
Redmi তাদের Note 12 সিরিজের আপগ্রেড ভার্সন হিসাবে নতুন Note 13 সিরিজের উপর কাজ করছে। লিক রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই বছরের শেষ ত্রৈমাসিকে নতুন Note 13 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ লঞ্চ হতে পারে। এই সিরিজের টপ মডেল Pro Plus এর একটি বড় লিক সামনে এসেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে 100MP ক্যামেরা সহ Realme 11 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশনের
Redmi Note 13 Pro+ স্মার্টফোন (লিক)
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট Weibo এর মাধ্যমে Redmi Note 13 Pro+ এর প্রধান স্পেসিফিকেশন এবং ফিচার শেয়ার করেছে।
- লিক রিপোর্ট অনুযায়ী Note 13 Pro Plus ফোনে Note 12 Pro Plus ফোনের তুলনায় আরও ভাল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এই ফোনে ইউজাররা 4X সেন্সর জুম পেতে পারেন।
- দীর্ঘ ব্যাকআপের জন্য এই মোবাইলে 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
- এই স্মার্টফোনের কার্ভ এজ ডিসপ্লে এবং 1.5K রেজলিউশন থাকতে পারে।
Redmi Note 13 Pro+ ফোনের ডিজাইন (লিক)
- লিক রিপোর্ট অনুযায়ী এই Pro Plus ডিভাইসটিতে কার্ভ এজ ডিসপ্লে থাকবে।
- এই সিরিজের অধীনে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ স্মার্টফোনগুলি একই রকম ডিজাইনের সঙ্গে লঞ্চ হতে পারে। তবে Note 13 এবং 13 Pro ফোনে ফ্ল্যাট ডিসপ্লে পাওয়া যেতে পারে।
- আপনারা ফোনের ইমেজে দেখতে পাবেন যে ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা মডিউল উপস্থিত রয়েছে। যার মধ্যে দুটি বড় সার্কুলার ক্যামেরা কাট আউট এবং দুটি ছোট কাট আউট দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে এতে তিনটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ থাকবে।
Redmi Note 13 Pro+ ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: এই ডিভাইসটিতে একটি 6.7-ইঞ্চি OLED ডিসপ্লে পাওয়া যাবে, যেখানে পাঞ্চ হোল ডিজাইন এবং 120Hz রিফ্রেশরেট থাকতে পারে।
- প্রসেসর: এই ডিভাইসে MediaTek Dimensity প্রসেসর থাকতে পারে।
- স্টোরেজ: এই স্মার্টফোনটিতে 8GB RAM সহ 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট থাকতে পারে।
- ক্যামেরা: লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 200-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স থাকবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা লেন্স থাকতে পারে।
- ব্যাটারি: এই ডিভাইসটিতে 5000mAh ব্যাটারি থাকতে পারে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে ডুয়াল সিম 5G , 4G, ওয়াই-ফাই, ব্লুটুথের মতো অনেক ফিচার পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
