Home খবর 6 অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে vivo X Fold 6 স্মার্টফোন, আসতে চলেছে vivo V80 এবং vivo S2 FE 5G

6 অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে vivo X Fold 6 স্মার্টফোন, আসতে চলেছে vivo V80 এবং vivo S2 FE 5G

ভিভো ফ্যান্দের জন্য আগামী অক্টোবর মাস যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। আগেই কোম্পানি জানিয়েছিল 6 অক্টোবর vivo V80 ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই দিন vivo S2 FE 5G ফোনটিও লঞ্চ করা হবে। এবার আগামী 6 অক্টোবর কোম্পানি তাদের ফোল্ডেবল vivo X Fold 6 ফোনটি ভারতে পেশ করবে বলে ঘোষণা করেছে। অর্থাৎ একইদিনে আলাদা-আলাদা সেগমেন্টে 3 টি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ করা হবে।

vivo X Fold 6 ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস

6 অক্টোবর vivo X Fold 6 স্মার্টফোনটি ভারতে পেশ করা হবে। এই দিন কোম্পানি ভারতের রাজধানী দিল্লিতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে ভিভোর ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করা হবে। 6 অক্টোবর দুপুর 12টা সময়ে ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। ভিভোর পক্ষ থেকে vivo X Fold 6 ফোনের প্রি-রিজার্ভেশন শুরু করে দেওয়া হয়েছে এবং নিকটবর্তী রিটেইলস স্টোরের মাধ্যমে ইউজাররা ফোনটি বুকিং করতে পারবেন। এই ইভেন্টের মঞ্চ থেকে vivo V80 এবং vivo S2 FE 5G ফোনদুটিও লঞ্চ করা হবে।

vivo X Fold 6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

vivo X Fold 6 ফোনে 2528 × 1120 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.51-ইঞ্চির AMOLED LTPO ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি ফোল্ড করার পর মেইন স্ক্রিন ব্যাবহার করা যাবে। অন্যদিকে আনফোল্ড করার পর 2504 × 2312 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 8.02-ইঞ্চির বড় AMOLED LTPO ডিসপ্লে পাওয়া যাবে। এই দুটি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনের গ্লাস প্রোটেকশন ব্যাবহার করা হবে।

vivo X Fold 6 ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। এই 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.7GHz থেকে 4.21GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। অন্যদিকে হেভি গেমিং চলাকালীন ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে V3+ Imaging চিপ যোগ করা হবে। এছাড়া স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিঙের জন্য এতে LPDDR5X Ultra RAM সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ফোল্ডেবল ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। vivo X Fold 6 ফোনে 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার এবং 5W রিভার্স চার্জিং যোগ করা হয়েছে। ফলে vivo X Fold 6 ফোনের সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।

ফটোগ্রাফির জন্য vivo X Fold 6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 200 মেগাপিক্সেল Samsung S5KHPB OIS প্রাইমারি ক্যামেরা, 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেল periscope telephoto লেন্স এবং 50 মেগাপিক্সেল Ultra-wide আঙ্গেল লেন্স দেওয়া হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য vivo X Fold 6 ফোনে
20 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হবে।