Home খবর 8GB RAM সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Realme GT 7T, প্রকাশ্যে এল ডিটেইলস

8GB RAM সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Realme GT 7T, প্রকাশ্যে এল ডিটেইলস

Realme শীঘ্রই তাদের Realme GT 7T ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি Realme GT 6T ফোনের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। আগের মডেলের মতো Realme GT 7T ফোনটিও মিড রেঞ্জ বাজেটে লঞ্চ করা হবে। এই ফোনটিতে শক্তিশালী হার্ডওয়্যার এবং লেটেস্ট ফিচার থাকবে। এই ফোনটি Realme GT 7 ফোনের সস্তা ভার্সন হতে চলেছে। এটি এখনও পর্যন্ত লঞ্চ করা হয়নি। আমারা Realme এর এক এক্সজিকিউটিভের মাধ্যমের জানতে পেরেছি শীঘ্রই Realme GT 7T ফোনটি লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত ভারতে বা চীনে লঞ্চ সম্পর্কে কোনো ধরনের তথ্য প্রকাশ্যে আসেনি।

Realme GT 7T এর ডিটেইলস (লিক)

যেহেতু এখনও পর্যন্ত Realme GT 7T ফোনটি সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি, তাই আপকামিং ফোনটি Realme GT 6T ফোনের তুলনায় আপগ্রেড করা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর মে মাসে ভারতে মিড বাজেট রেঞ্জে 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই পাওয়ার প্যাক ফোনে 6,000 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হবে। এটি এখনও পর্যন্ত যেকোনো স্মার্টফোনের থেকে অনেকটাই বেশি হবে।

Realme GT 6T এর স্পেসিফিকেশন

জানিয়ে রাখি Realme GT 6T ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল, তাই আপকামিং Realme GT 7T ফোনটিও ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে আপকামিং Realme GT ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।