Home খবর 6620mAh ব্যাটারি এবং 10x zoom সাপোর্টেড ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Enjoy 90m Plus, জেনে নিন স্পেসিফিকেশন

6620mAh ব্যাটারি এবং 10x zoom সাপোর্টেড ক্যামেরা সহ লঞ্চ হল Huawei Enjoy 90m Plus, জেনে নিন স্পেসিফিকেশন

গত মাসে Huawei তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ‘Enjoy 90’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Huawei Enjoy 90, Enjoy 90 Plus এবং Enjoy 90 Pro Max ফোনগুলি পেশ করা হয়েছিল। এবার এই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন Huawei Enjoy 90m Plus বাজারে আনা হয়েছে। লুকের দিক থেকে এই নতুন ফোনটি অনেকটা OnePlus 15 স্মার্টফোনের মতো দেখতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Huawei Enjoy 90m Plus ফোনটির ব্যাক প্যানেলে ওপরের দিকে স্কোয়ার শেপের রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা মডিউলে একটি ওভাল শেপের মধ্যে দুটি ক্যামেরা সেন্সর ভার্টিক্যালি অবস্থিত এবং এর পাশে ওল‌ইডি ফ্ল্যাশের সঙ্গে লেন্স ডিটেইলস প্রিন্ট করা রয়েছে। এই এক‌ই ধরনের ক্যামেরা ডিজাইন OnePlus 15 ফোনেও দেখা গেছে।

নতুন হুয়াই ফোনে যেখানে ক্যামেরা ডিটেইলস লেখা রয়েছে, ওয়ানপ্লাস ফোনটির সেই একই জায়গায় থার্ড লেন্স অবস্থিত। Enjoy 90m Plus ফোনটির থিকনেস 8.32mm এবং ওজন 212 গ্ৰাম। চীনে এই ফোনটি Starry Black, Feather White এবং Coral Orange কালার অপশনে সেল করা হবে।

Huawei Enjoy 90m Plus ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 850nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফ্ল্যাট স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

এই ফোনটি Android বেসড HarmonyOS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Huawei Enjoy 90m Plus ফোনে কোম্পানির নিজস্ব Kirin 8000 চিপসেট রয়েছে। 7nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

Huawei Enjoy 90m Plus ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত ও 10x digital zoom সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Huawei Enjoy 90m Plus ফোনে 6620mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি সফটওয়্যার অপ্টিমাইজ্ড ব্যাটারি, যা দীর্ঘ ব্যাক‌আপ দেওয়ার পাশাপাশি বারবার চার্জ করলেও ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 40W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Huawei Enjoy 90m Plus ফোনটির RAM সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে এই ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi এবং Bluetooth 6.0 রয়েছে। ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।