Home খবর গ্লোবাল বাজারের প্রথম ট্রাই ফোল্ড ফোন হিসাবে লঞ্চ হল Huawei Mate XT, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

গ্লোবাল বাজারের প্রথম ট্রাই ফোল্ড ফোন হিসাবে লঞ্চ হল Huawei Mate XT, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

দীর্ঘ দিনের অপেক্ষার পর গ্লোবাল বাজারে Huawei Mate XT ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। এই ফোনটি বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড ফোন হিসাবে পেশ করা হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোনটি প্রথম পেশ করা হয়েছিল। এবার এই ফোনটি প্রথম তাদের হোম মার্কেটের বাইরে পা রাখল। ট্রাই ফোল্ড ডিজাইন সহ এই ফোনে 10.2-ইঞ্চির 3K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। সাধারণ ফোল্ডেবল ফোনের তুলনায় এই ফোনের ব্যান্ড রেজিস্টেন্স 25% বেশি বলে জানানো হয়েছে।

Huawei Mate XT ফোনের দাম এবং সেল

Huawei Mate XT ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Huawei Mate XT ফোনে 2232 × 1008 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির সিঙ্গেল স্ক্রিন, 2232 × 2048 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7.9 ইঞ্চির 2K ডুয়েল ডিসপ্লে এবং 2232 × 3184 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 10.2 ইঞ্চির 3K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 1,440Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর: এখনও পর্যন্ত এই ফোনের চিপসেট সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এতে অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: গ্লোবাল বাজারে এই ফোনটি 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ একটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ক্যামেরা: এই ট্রাই ফোল্ডিং ফোনে 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP 5.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিসিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 66W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে 5G, 4G, ওয়াইফাই 802.11, ব্লুটুথ 5.2 LE, GPS, NFC এবং USB 3.1 টাইপ-C পোর্টের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Mate XT ফোনটি EMUI 14.2 কাস্টম স্কিন সহ পেশ করা হয়েছে।