Huawei তাদের nova 16 সিরিজের গ্লোবাল লঞ্চ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে nova 16s Pro ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হবে। আগামী 2 সেপ্টেম্বর জার্মানের Munich এ অনুষ্ঠিত গ্লোবাল লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে Huawei এর আপকামিং মিড রেঞ্জ স্মার্টফোনটি লঞ্চ করা হবে। আগেই চীনের বাজারে ফোনটি nova 16 Pro নামে পেশ করা হয়েছিল। আসন্ন ফোনের গ্লোবাল লঞ্চ ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Huawei nova 16s Pro ফোনের গ্লোবাল লঞ্চ ডেট
2026 সালের 2 সেপ্টেম্বর Munich, Germany ইভেন্টে Huawei nova 16s Pro স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম এবং সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। গ্লোবাল বাজারে ফোনটি nova 16s Pro নামে পেশ করা হবে। চীনের nova 16 Pro মডেলের চেয়ে আলাদা নামে গ্লোবাল বাজারে আসতে চলেছে।
Made for a generation born to create and share. Bring every idea to life with a 200 MP Ultra Large Sensor Main Camera, Front and Rear True-to-Colour Cameras, and power that goes further. #HUAWEInova16sPro #StandOutPortrait #HuaweiLaunch pic.twitter.com/fvKR1HpWtl
— Huawei Mobile (@HuaweiMobile) August 27, 2026
Huawei nova 16s Pro ফোনটি চীনের মডেলের মতো Pink এবং Blue Gradient কালার অপশনে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই কালার সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছে। ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটিতে 200MP ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
Munich, 2 September 2026. Chase the Wild with us and unlock endless possibilities. #ChasetheWild #HuaweiLaunch pic.twitter.com/z21rYXLQxo
— Huawei Mobile (@HuaweiMobile) August 17, 2026
Huawei nova 16 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
চীনের বাজারে লঞ্চ হওয়া Huawei nova 16 Pro ফোনটিতে 6.84 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Kirin 9010S প্রসেসর দেওয়া হয়েছে।
পাওয়া ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। উপরোক্ত সমস্ত তথ্য সহ Huawei nova 16s Pro ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে আগামী 2 সেপ্টেম্বর লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে জানা যাবে।
Huawei তাদের আপকামিং গ্লোবাল ইভেন্টের জন্য Watch 6 ফোনটি টিজ করা হয়েছে। কোম্পানির নতুন nova 16s Pro স্মার্টওয়াচটি গ্লোবাল বাজারে পেশ করা হবে। Huawei Watch 6 স্মার্টওয়াচের ডিজাইন অনেকটাই কোম্পানির আগের মডেলের মতো দেখাচ্ছে।
2 সেপ্টেম্বর Munich ইভেন্টের মঞ্চ থেকে Huawei nova 16s Pro ফোনটি লঞ্চ করা হবে। এই ইভেন্টে গ্লোবাল মডেলের দাম, সেল এবং ফিচার সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
