Huawei তাদের নোভা ওয়াই62 সিরিজের পরিধি আরও বাড়িয়ে সাউথ আফ্রিকাতে Huawei Nova Y62 এবং Huawei Nova Y62 Plus নামের দুটি নতুন ফোন পেশ করেছে। এই মিড বাজেটের ফোনে 50 ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 6.52 ইঞ্চির ডিসপ্লে এবং 8GB পর্যন্ত RAM পাওয়া যাবে। এই দুটি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হল।
Huawei Nova Y62 এবং Y62 Plus এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Huawei Nova Y62 এবং Huawei Nova Y62 Plus ফোনে 6.52 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এই স্ক্রিনের রেজোলিউশন 720 x 1600 পিক্সেল।
- প্রসেসর: পারফরমেন্সের জন্য উভয় ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: সিরিজের Y62 ফোনে 4GB RAM রয়েছে। অন্যদিকে Y62 Plus ফোনে 8GB RAM দেওয়া হয়েছে। এর সঙ্গে দুটি ফোনেই 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে যা মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য উভয় ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য দুটি ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য উভয় ফোনে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: এই দুটি ফোন অ্যান্ড্রয়েড 12 এবং EMU 12 এ কাজ করে।
- অন্যান্য: Huawei Nova Y62 এবং Huawei Nova Y62 Plus ফোনে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 এমএম অডিও জ্যাক যোগ করা হয়েছে।
Huawei Nova Y62 এবং Y62 Plus ফোনের দাম
- কোম্পানির পক্ষ থেকে আপাতত Huawei Nova Y62 এবং Huawei Nova Y62 Plus ফোনের দাম সম্পর্কে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে এই ফোনের দাম 20 হাজার টাকার রেঞ্জে হতে পারে।
- এই দুটি মিড রেঞ্জ ফোন সাফায়ার ব্লু এবং মিডনাইট ব্ল্যাক কালারে সেল করা হবে।
