Home খবর 6,000mAh Battery এবং 8GB RAM সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে Huawei Nova Y72

6,000mAh Battery এবং 8GB RAM সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে Huawei Nova Y72

আজকের দিনে দাঁড়িয়ে হুয়াই কোম্পানি ভারতের মার্কেটে অ্যাক্টিভ না হলে টেক প্রেমীরা এই ভ্রান্দ সম্পর্কে জানতে সমানভাবে আগ্রহী। এই কোম্পানি Huawei Nova Y72 নামে একটি নতুন ফোনে কাজ করছে বলে খবর পাওয়া গেছে। এই ফোনটিকে কোম্পানির আফ্রিকান ওয়েবসাইটে লিস্টেড হতেও দেখা গেছে, এখান থেকে ফোনটির ফটো এবং অন্যান্য কিছু ফিচার সম্পর্কে জানা গেছে।

Huawei Nova Y72 এর লঞ্চ ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ সম্পর্কে এখনও প্রজন্ত কিছু জানানো হয়নি, তবে ব্র্যান্ডের বিদেশি সাইটে এই ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এখানে ফোনের ফটো শেয়ার করে ‘কামিং সুন’ লেখা হয়েছে। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত বছর চীনে লঞ্চ করা Huawei Enjoy 70 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে গ্লোবাল মার্কেটে Huawei nova Y72 পেশ করা হবে। এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।

Huawei Enjoy 70 এর স্পেসিফিকেশন (চীনের মডেল)

ডিসপ্লে – Huawei Enjoy 70 ফোনে টিয়ার ড্রপ নচ সহ এইচডি+ এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। এতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

প্রসেসর – এই ফোনে 70 কিরিন 710এ চিপসেট যোগ করা হয়েছে। এটি খুব পাওয়ারফুল চিপসেট না হলেও এন্ট্রি লেভেল পারফরমেন্স দিতে সক্ষম।

স্টোরেজ – এই ফোনে 8GB RAM এর সঙ্গে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ব্যাটারি – Huawei Enjoy 70 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।

ক্যামেরা – এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

অন্যান্য – এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে একটি ফিজিক্যাল ‘এনজয় এক্স’ বাটন দেওয়া হয়েছে, যার সাহায্যে সবচেয়ে বেশি ব্যাবহৃত নয়টি অ্যাপ সেট করা যায়।

ওএস – Huawei Enjoy 70 ফোনটি হার্মনি ওএস 4 এ কাজ করে।