Home খবর 631km রেঞ্জ সহ লঞ্চ হবে Hyundai Ioniq 5, মাত্র 18 মিনিটে হবে 80 শতাংশ চার্জ 

631km রেঞ্জ সহ লঞ্চ হবে Hyundai Ioniq 5, মাত্র 18 মিনিটে হবে 80 শতাংশ চার্জ 

ভারতীয় ইলেকট্রিক মার্কেটে আলোড়ন সৃষ্টি করে Hyundai তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Hyundai IONIQ 5 লঞ্চ করেছে। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে একটি ইভেন্টের আয়োজন করে এই ইলেকট্রিক গাড়িটি পেশ করেছে কোম্পানি। ভারতে এই ই-কারের বুকিংও শুরু হয়ে গেছে, যার জন্য গ্রাহকদের 1 লাখ টাকা দিতে হবে। এই ইলেকট্রিক গাড়িটির বুকিং 21 ডিসেম্বর 2022 থেকে শুরু হয়েছে। তবে এর লঞ্চ ডেট এবং দাম সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। আরও পড়ুন: অবসান হতে চলেছে Mirzapur Season 3 রিলিজের অপেক্ষার, সামনে এল বড় তথ্য 

পাবেন হাই লেভেলের ফিচার

Hyundai IONIQ 5 গাড়িটি E-GMP (ইলেকট্রিক গ্লোবাল মডিউলার প্ল্যাটফর্ম) তে তৈরি করা হয়েছে। Hyundai IONIQ 5-এ 21টি Hyundai SmartSense (Level 2 ADAS) দেওয়া হয়েছে।

সুরক্ষার সম্পূর্ণ বন্দোবস্ত থাকবে

Hyundai Ioniq 5 এর দৈর্ঘ্য হবে 4,635 mm, প্রস্থ 1,890 mm এবং উচ্চতা 1,625 mm হবে। মডেলটির হুইলবেস 3,000 mm। এই মডেলটি তিনটি রঙের কালার অপশনে সেল হবে – ম্যাট গ্র্যাভিটি গোল্ড, অপটিক হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক পার্ল। এছাড়াও সিকিউরিটির দিক থেকে Hyundai Ioniq 5 এ ছয়টি এয়ারব্যাগ, EBD, VESS, EPB, MCB সহ ABS এবং চারটি ডিস্ক ব্রেক থাকবে। আরও পড়ুন: এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 11 5G স্মার্টফোন, কোম্পানির তরফে অফিসিয়ালি জানানো হয়েছে লঞ্চ ডিটেইলস 

Hyundai Ioniq 5 এ ‘প্যারামেট্রিক পিক্সেল’ এলইডি হেডল্যাম্প,ইন্টিগ্রেটেড স্কিড প্লেট, অ্যাকটিভ এয়ার ফ্ল্যাপ (AAF), 20-ইঞ্চি ডুয়াল-টোন অ্যালয় হুইল, ফ্লাশ-ফিটিং ডোর হ্যান্ডেল, LED টেললাইট, হাঙ্গর-ফিন অ্যান্টেনা, ইন্টিগ্রেটেড স্পয়লার এবং রেকড রিয়ার উইন্ডশিল্ড সহ ফ্রন্টে এবং ব্যাকে বাম্পার থাকবে।

মাত্র 18 মিনিটে হয়ে যাবে 80 শতাংশ চার্জ

Hyundai Ioniq 5 এ একটি 72.6kWh ব্যাটারি প্যাক থাকবে যা 214bhp পাওয়ার আউটপুট এবং 350Nm টর্ক জেনারেট করে। রিপোর্ট অনুযায়ী, এই গাড়িটি সিঙ্গেল চার্জে 631 কিলোমিটারের ARAI- সার্টিফিকেশন রেঞ্জ প্রদান করবে। এছাড়াও গ্রাহকরা কোম্পানির 350kw ডিসি চার্জার ব্যবহার করে মাত্র 18 মিনিটে 10-80 শতাংশ ফাস্ট চার্জ এর সুবিধা পাবে। আরও পড়ুন: 5 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 12 5G স্মার্টফোন, জেনে নিন দাম 

থাকবে বড় স্ক্রিন

Hyundai Ioniq 5-এ দুটি 12.3-ইঞ্চি স্ক্রিন রয়েছে। অন্যান্য ফিচারগুলির মধ্যে এই গাড়িতে একটি আট-স্পীকার মিউজিক সিস্টেম, ব্লুলিংক কানেক্ট কার ফিচার, একটি পাওয়ার টেলগেট, হিটেড ফ্রন্ট সিট, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং ওয়্যারলেস চার্জিং রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন