Home খবর লিক হল Infinix HOT 70 4G স্মার্টফোনের রিয়েল ফটো এবং বক্সের ইমেজ, থাকতে পারে 5600mAh ব্যাটারি

লিক হল Infinix HOT 70 4G স্মার্টফোনের রিয়েল ফটো এবং বক্সের ইমেজ, থাকতে পারে 5600mAh ব্যাটারি

সম্প্রতি Infinix এর HOT সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছিল। বেশ কিছু সার্টিফিকেশন ওয়েবসাইটে Infinix HOT 70 4G ফোনটি লিস্টেড হয়েছিল। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়া সাইট এক্সের মাধ্যমে ফোনের রিটেইল বক্স ইমেজ এবং রিয়েল-লাইফ-ফটো দেখা গেছে, এর মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix HOT 70 4G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিকের মাধ্যমে পাওয়া রিটেইল বক্সের ইমেজ অনুযায়ী Infinix HOT 70 4G ফোনটিতে 5600mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে 256GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে বলে জানা গেছে। ফলে এই সেগমেন্টে ইউজাররা দারুণ অপশন উপভোগ করতে পারবেন।

প্রকাশ্যে আসা রিয়েল-লাইফ ইমেজের মাধ্যমে Infinix HOT 70 4G ফোনের রেয়ার প্যানেল ইউনিক প্যাটার্ন সহ দেখা গেছে। এই ফোনে পিল-শেপের ক্যামেরা মডিউল এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। অন্যদিকে সাইড ফ্রেমে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে। তবে পাওয়ার বাটনের নিচে আলাদা ভাবে অরেঞ্জ কালার বাটন দেওয়া হয়েছে। এটি যেকোনো কাস্টম ফাংশনের ক্ষেত্রে ব্যাবহার করা যাবে। ফোনটির নিচের দিক স্পিকার গ্রিল এবং USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।

Infinix Hot 70 4G ফোনটিতে 720 x 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি MediaTek Helio G100 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই মাস অর্থাৎ এপ্রিল মাসে ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM ভেরিয়েন্ট সহ গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 70 4G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। এটি GC50F6A বা OV50D40 সেন্সর হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Infinix Hot 70 4G ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Infinix HOT 70 4G ফোনটিতে GSM, WCDMA এবং LTE নেটওয়ার্ক সহ WiFi 5, Bluetooth (BR + EDR + BLE), FM ও NFC এর মতো ফিচার থাকতে পারে। এছাড়া ফোনটিতে GPS, GLONASS, BDS এবং Galileo মতো মাল্টিপল নেভিগেশন সিস্টেম দেওয়া হতে পারে।

রিপোর্ট অনুযায়ী আপকামিং Infinix HOT 70 4G ফোনটির ডায়মেনশন 167.92 mm × 79.12 mm × 7.64 mm হতে পারে। একইসঙ্গে ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP65 রেটিং থাকবে বলে জানা গেছে। বিশেষ করে কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 5 বছরের সিকিউরিটি এবং ফাংশনালিটি আপডেট থাকতে পারে। এটি বাজেট সেগমেন্টে উল্লেখযোগ্য হতে পারে।

যারা বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং ইউনিক ডিজাইন সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য বাজেট সেগমেন্টে আসন্ন Infinix HOT 70 4G ফোনটি ভালো অপশন হতে পারে। আপাতত কোম্পানি তাদের ফোনটি কত প্রাইস রেঞ্জে লঞ্চ করবে তা দেখার।