Home খবর প্রকাশ্যে এল সস্তা Infinix Hot 70 ফোনের স্পেসিফিকেশন, কম দামে পাওয়া যাবে 5600mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

প্রকাশ্যে এল সস্তা Infinix Hot 70 ফোনের স্পেসিফিকেশন, কম দামে পাওয়া যাবে 5600mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Infinix তাদের ‘Hot 70’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই সিরিজের Infinix Hot 70 এবং Hot 70 Pro+ 5G ফোনের লিস্টিং প্রকাশ্যে এসেছে। এবার Infinix Hot 70 4G ফোনটির ছবি এবং স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে। টেক ওয়েবসাইট প্যাশনেটগীক্জ ফোনটির ডিটেইলস শেয়ার করেছে এবং নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল

লিক ইমেজে Infinix Hot 70 4G ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেখা গেছে, যা ওপরের দিকে ভার্টিক্যালি অবস্থিত হবে। এতে LED ফ্ল্যাশ স্কোয়ার শেপের যোগ করা হয়েছে। এই ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। এই ফ্রেমেই একটি ডেডিকেটেড AI বাটন রয়েছে। এই ফোনে ফ্ল্যাট স্ক্রিনের সঙ্গে থিক বডি দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী Infinix Hot 70 4G ফোনে MediaTek Helio G100 প্রসেসর যোগ করা হতে পারে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 storage টেকনোলজি থাকবে।

Infinix Hot 70 4G ফোনে 720 x 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী এই ফোনে IP65 রেটিং যোগ করা হবে এবং ফোনটির থিকনেস হবে 7.64mm।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Infinix Hot 70 4G ফোনে 5600mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 5, Bluetooth 5.4 এবং NFC সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

Infinix Hot 70 4G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর যোগ করা হবে বলে জানা গেছে। এতে GC50F6A বা OV50D40সেন্সর ব্যাবহার করা হতে পারে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। লিক অনুযায়ী এই মাসেই অর্থাৎ এপ্রিল মাসে এই ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে।

ভারতের বাজারে উপস্থিত 5G+ টেকনোলজি সহ Infinix Hot 60 ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ মডেল 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে MediaTek Dimensity 7020 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে।