Home খবর প্রকাশ্যে এল Infinix Note 40 Pro+ 5G ফোনটির রিটেইল বক্স, লঞ্চ এর আগেই লিক হল ফোনটির ডিটেইল

প্রকাশ্যে এল Infinix Note 40 Pro+ 5G ফোনটির রিটেইল বক্স, লঞ্চ এর আগেই লিক হল ফোনটির ডিটেইল

কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল Infinix কোম্পানি তাদের নোট 40 সিরিজে কাজ শুরু করেছে এবং খুব শীঘ্রই এই সিরিজের ফোন বাজারে আসতে চলেছে। কোম্পানির তরফ থেকে Infinix Note 40 Pro+ 5G ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে একটি নতুন লিকের  মাধ্যমে Infinix Note 40 Pro+ 5G ফোনের retail box প্রকাশ্যে এসে গেছে। এর থেকে ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

Infinix Note 40 Pro+ 5G ফোনের retal box এর ফটো:

Infinix Note 40 সিরিজের স্মার্টফোন

কোম্পানির তরফ থেকে এখনও এই সিরিজ সম্পর্কে অফিসিয়াল কোনো তথ্য জানানো হইনি। তবে লিক রিপোর্ট অনুযায়ী এই সিরিজের অধীনে চারটি ফোন লঞ্চ করা হতে পারে। উপরোক্ত মডেলগুলি আগামী কয়েক মাসের মধ্যে বাজারে আসতে চলেছে। এর মধ্যে Infinix Note 40 ফোনটি সিরিজের বেস মডেল এবং Infinix Note 40 Pro+ 5G ফোনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে পেশ করা হতে পারে।