Home খবর 144Hz স্ক্রিন, 5200mAh ব্যাটারি এবং 24GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Infinix Note 50 এবং Note 50 Pro

144Hz স্ক্রিন, 5200mAh ব্যাটারি এবং 24GB RAM সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Infinix Note 50 এবং Note 50 Pro

ইনফিনিক্স ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2025) ইভেন্টের মঞ্চ থেকে তাদের AI ও সোলার ইনভেশন SolarEnergy-Reserving Technology এবং E-Color Shift 2.0 লঞ্চ সহ গ্লোবাল বাজারে নতুন ‘নোট 50’ সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ইন্দোনেশিয়াতে বড় ব্যাটারি এবং অসাধারণ স্ক্রিন সহ নতুন Infinix Note 50 এবং Note 50 Pro 4G স্মার্টফোনদুটি পেশ করেছে।

Infinix Note 50 এবং Note 50 Pro

ডিসপ্লে

Infinix Note 50 এবং Note 50 Pro ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্টাইল সহ এমোলেড স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট, 2160Hz ডিমিং এবং 1300nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে অলয়েস অন ডিসপ্লে সহ আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনদুটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, তবে সেন্সরের পার্থক্য পাওয়া যাবে। Infinix Note 50 ফোনের ব্যাক প্যানেলে এফ/1.88 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস সেন্সর সহ এফ/2.4 অ্যাপারর্চারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং থার্ড এলএস লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেল ও ভিডিও কলের জন্য ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Infinix Note 50 Pro ফোনের ব্যাক প্যানেলে হ্যালো লাইট সহ এফ/1.88 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল Samsung GN5 OIS প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ফ্লিকার সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেল ও ভিডিও কলের জন্য ফোনে এফ/2.2 অ্যাপারর্চারযুক্ত এবং 89° FOV সহ 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

প্রসেসর

এই ইনফিনিক্স ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং XOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Infinix Note 50 এবং Note 50 Pro ফোনটিতে 6ন্যানোমিটার ফেব্রিকেশন দিয়ে তৈরি 2.0Ghz থেকে 2.2Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হ্যালিও জি100 অল্টিমেট অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ

Note 50 Pro ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের টপ মডেল 12GB RAM রয়েছে, এতে 12GB Extended RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারে ফোনের ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB+12GB) এর পারফরমেন্স পাওয়া যায়।

Infinix Note 50 ফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB Extended RAM ফিচার সহ 8GB ইন্টারনাল RAM দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। দুটি ফোনে 256GB স্টোরেজ অপশন রয়েছে, যা LPDDR4X RAM + UFS2.2 Storage ফিচার সহ কাজ করে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ইনফিনিক্স ফোনদুটিতে শক্তিশালী 5,200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেলথের জন্য Cheetah X2 পাওয়ার ম্যানেজমেন্ট চিপ রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Infinix Note 50 ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার এবং Infinix Note 50 Pro ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই বড় ব্যাটারি সহ দুটি ফোনেই 30W Wireless MagCharge ও 10W Reverse Charging ফিচার সাপোর্ট করে।