Home খবর নতুন iPhone 16 ফোনে পাওয়া যাচ্ছে দারুণ অফার, জেনে নিন অফার এবং দাম

নতুন iPhone 16 ফোনে পাওয়া যাচ্ছে দারুণ অফার, জেনে নিন অফার এবং দাম

যারা একটি নতুন আইফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর! লেটেস্ট iPhone 16 ফোনে ফ্ল্যাট 4,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া আই =ফোন সিরিজের ভ্যানিলা মডেল iPhone 16 ফোনটি লঞ্চের মাত্র দুই মাসের মধ্যে কম দামে সেল করা হচ্ছে। এছাড়াও ফোনটির দামে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 16 ফোনের অফার, দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

iPhone 16 ফোনের অফার

মনে করিয়ে দিই iPhone 16 ফোনের বেস মডেল 77,900 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে iPhone 16 ফোনটি বিভিন্ন প্ল্যাটফর্মে সেল করা হচ্ছে এবং সেইসব সাইটে ফোনটির দামে আলাদা আলাদা ব্যাঙ্ক কার্ডে আলাদা আলাদা অফার পাওয়া যাচ্ছে। যেমন Vijay Sales এর সাইট থেকে ফোনটি কিনলে 2000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ ফোনটি পাওয়া যাবে মাত্র 77,900 টাকার বিনিময়ে। তবে imagineonline স্টোরে ফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় 4,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

কিভাবে পাবেন 9,000 টাকা ডিসকাউন্ট?

যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন তাদের imagineonline স্টোর থেকেই ফোনটি কেনা উচিত। জানিয়ে রাখি ভারতের বাজারে iPhone 16 ফোনটির 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্ট 79,900 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনটির দামে 4000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও ইউজাররা SBI Credit Card এর মাধ্যমে পেমেন্ট করলে 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। অর্থাৎ 9000 টাকা ছাড় দিয়ে ফোনটির দাম পড়বে 70,900 টাকা।

imagineonline স্টোরথেকে iPhone 16 ফোনের বেস মডেল ছাড়াও 256GB ভেরিয়েন্ট 85,900 টাকা (লঞ্চ প্রাইস 89,900 টাকা) এবং 512GB ভেরিয়েন্ট 1,05,900 টাকা (লঞ্চ প্রাইস 89,1,09,900 900 টাকা) দামে কেনা যাবে।

iPhone 16 ফোনের ভারতীয় দাম

iPhone 16 ফোনের স্পেসিফিকেশন