Home খবর লিক হল iPhone 17 সিরিজের CAD রেন্ডার, আলাদা ডিজাইন হতে পারে প্রতিটি মডেলের

লিক হল iPhone 17 সিরিজের CAD রেন্ডার, আলাদা ডিজাইন হতে পারে প্রতিটি মডেলের

আগেই অনলাইনের মাধ্যমে iPhone 17 ফোনের সম্পর্কে তথ্য প্রকাশ্যে আসছে। বেশিরভাব লিকের মাধ্যমে ডিজাইন সম্পর্কে জানা গেছে, তাই ফোনের ডিজাইনের বড় পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। iPhone 17 সিরিজের ব্যাক প্যানেলে একটি বড় ক্যামেরা আইল্যান্ড দেখা গেছে, এটি অনেকটা Google Pixel ফোনের মতো দেখাচ্ছে। এবার অনলাইনে iPhone 17 সিরিজের CAD-বেস্ড রেন্ডার লিক হয়েছে, এটি ফোনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দিচ্ছে।

iPhone 17 series এর ডিজাইন (লিক)

সেপ্টেম্বরের সাধারণ লঞ্চ সাইকেলের বেশ কয়েক মাসে এই লিক প্রকাশ্যে এসেছে। তাই এটিকে এখনই সঠিক বলে ধরে নেওয়া উচিৎ হবে না। আগামী দিনে এই বিষয়ে অন্য তথ্য প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।