2025 সালের সেপ্টেম্বর মাসে গ্লোবাল বাজারে Apple তাদের নতুন iPhone 17 সিরিজ লঞ্চ করতে পারে। অন্যদিকে প্রকাশ্যে আশা রিপোর্ট অনুযায়ী এই সিরিজের সবচেয়ে কম দামের iPhone 17e ফোনটি পরের বছর পেশ করা হতে পারে। এই ফোনটি আগের iPhone 16e ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে। এই বছরের শুরুতে iPhone 16e ফোনটি লঞ্চ করা হয়েছিল। আপকামিং ফোনটি দারুণ আপগ্রেড সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iPhone 17e ফোনের ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iPhone 17e ফোনটিতে 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। ফোনটি 60Hz লো-পাওয়ার প্যানেল সহ লঞ্চ করা হতে পারে। আগের iPhone 16e মডেলেও এটি ব্যাবহার করা হয়েছিল। এই ফোনটিতে Dynamic Island ডিজাইন দেওয়া হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Apple এর লেটেস্ট A19 চিপসেট থাকবে বলে জানা গেছে। ক্যামেরা সেটআপে 12MP সেন্সর দেওয়া হতে পারে, এতে 3D ফেস রেকগনেশন থাকবে। তবে রেয়ার সেটআপে 48MP প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। ডিজাইনের ক্ষেত্রে বড় পরিবর্তন করা হতে পারে। আগের ফোনের মতো iPhone 17 সিরিজের আসন্ন ফোনটিও সবচেয়ে সস্তা মডেল হতে পারে।
আপকামিং iPhone 17e ফোনটি iPhone 16e ফোনের আপগ্রেড ভার্সন হতে পারে। দুটি ফোনের রিফ্রেশ রেট একইরকম হতে পারে, তবে সবচেয়ে বড় কথা iPhone 17e ফোনটিতে নতুন শক্তিশালী A19 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে। এর ফলে আরও উন্নত পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া ক্যামেরা সেটআপের ক্ষেত্রেও পরিবর্তন হবে, কারণ আগের মডেলের তুলনায় নতুন ফোনটিতে আরও ভালো প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এন্ট্রি লেভেল আইফোন হিসাবে iPhone 16e ফোনটি বাজারে বেশ ভালো রেসপন্স পেয়েছিল। এবার ইউজাররা আপকামিং iPhone 17e ফোনটিকে কিভাবে গ্রহণ করবে সেটাই দেখার অপেক্ষা। তবে ফোনটি লঞ্চ হতে এখনও পর্যন্ত দেরি রয়েছে, তাই ইউজারদের দীর্ঘ অপেক্ষা করতে হবে।
2025 সালের সেপ্টেম্বর মাসে iPhone 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে 2026 সালের প্রথম কোয়ার্টারে iPhone 17e ফোনটি বাজারে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত ফোনের অফিসিয়াল দাম জানা যায়নি, তবে এটি গ্লোবাল বাজারে 600 থেকে 700 ডলার অর্থাৎ প্রায় 55 হাজার থেকে 65 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আগের বারের মতো এবারও ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
যারা লেটেস্ট আইফোন ব্যাবহার করতে চান, আবার খুব বেশি দামও দিতে চান না, তাদের জন্য আপকামিং iPhone 17e ফোনটি একটি সুন্দর অপশন হতে চলেছে। ফোনটির A19 চিপসেট এবং iOS দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট ফোনটিকে ভালো অপশন করে তুলবে। তবে এর 60Hz ডিসপ্লে সুন্দর ডিসপ্লে ইউজারদের নিরাশ করতে পারে। সব দিক বিচার করে বলা যায়, আগামী iPhone 17e ফোনটি কম দামে আইফোন ব্যাবহারের শক পূরণ করবে। তবে ফোনটি লঞ্চ হতে এখনও দেরি আছে, তাই ইউজারদের অপেক্ষা করতে হবে।
