Home খবর ভারতে লঞ্চ হল 16GB RAM সহ iQOO 15 Apex স্মার্টফোন, জেনে নিন ডিজাইন এবং ফিচার ডিটেইলস

ভারতে লঞ্চ হল 16GB RAM সহ iQOO 15 Apex স্মার্টফোন, জেনে নিন ডিজাইন এবং ফিচার ডিটেইলস

2025 সালের নভেম্বর মাসে আইকু তাদের সবচেয়ে শক্তিশালী iQOO 15 স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। তখন এটি কোম্পানির সবচেয়ে প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন ছিল। এবার কোম্পানিড় পক্ষ থেকে এই ফোনটির আরও স্টাইলিশ ডিজাইন সহ iQOO 15 Apex Edition স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি iQOO 15 স্মার্টফোনের স্পেশাল এডিশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 15 Apex Edition স্মার্টফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO 15 Apex স্মার্টফোনটি গতবছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ iQOO 15 ফোনের নতুন কালার মডেল। কোম্পানির বক্তব্য অনুযায়ী ইন্ডাস্ট্রির প্রথম এই স্মার্টফোনের রেয়ার প্যানেলে laser holographic টেকনোলোজির মাধ্যমে ডায়নেমিক পার্টিক্যাল ডিজাইন তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 3D ব্যাক লুক রয়েছে, যা পারিপার্শ্বিক আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এমন এক্সপেরিয়েন্স দেয়, যেন লাইভ মোশন চলছে। এই ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।

iQOO 15 Apex এডিশন স্মার্টফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 72,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে এই ফোনের টপ ভেরিয়েন্ট 16GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 79,999 টাকা রাখা হয়েছে। আগামী 6 এপ্রিল থেকে 6,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ স্মার্টফোনটির সেল শুরু হবে। অর্থাৎ ইউজাররা iQOO 15 Apex স্মার্টফোনটি 66,999 টাকা ইফেক্টিভ প্রাইসে কিনতে পারবেন। প্রথম সেল হিসাবে ফোনটির সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে iQOO TWS ইয়ারবাড দেওয়া হবে।

iQOO 15 Apex 5G স্মার্টফোনটি M14 লুমিনেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এর জন্য Samsung LEAD (লাইট-এমিটিং অ্যাডেপ্টিভ ডিসপ্লে) ফিচার ব্যাবহার করা হয়েছে। এটি পোলারাইজ লেন্স, এর ফলে স্ক্রিনে খুব সামান্য রিফ্লেকশন পাওয়া যায় এবং স্ক্রিনের ভিজিবিলিটি বেড়ে যায়। এই স্মার্টফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 6000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.85-ইঞ্চির 2K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 3D আল্ট্রাসোনিক-ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 3ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত iQOO 15 Apex স্মার্টফোনের AnTuTu স্কোর সম্পর্কে আমরা জানতে পারেনি, তবে আমাদের টেস্টে আগের iQOO 15 ফোনটি 38,42,735 AnTuTu পেয়েছিল। অন্যদিকে হেভি গেমিঙের জন্য ফোনটিতে Supercomputing Chip Q3 যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO 15 Apex স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 VCS সেন্সর, 50 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স এবং 100x zoom ক্ষমতাসম্পন্ন 50MP Sony IMX882 3x periscope telephoto লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য আইকু স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 15 Apex স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাটারি iQOO 15 ফোনের মতোই 13 ঘন্টার চেয়েও বেশি PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। অন্যদিকে ফোনটি দ্রুত চার্জ করার জন্য 100W ওয়্যার ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে গ্লোবাল ডায়রেক্ট ড্রাইভ পাওয়ার সাপ্লাই 2.0 টেকনোলোজি রয়েছে। এই টেকনোলোজির মাধ্যমে প্রয়োজন হলে, ফোনটি ব্যাটারির পরিবর্তে সরাসরি মাদারবোর্ড থেকে কারেন্ট সাপ্লাই করবে, এর ফলে ব্যাটারির ওপর কম লোড পরবে এবং স্মার্টফোনটি তুলনামূলক কম হিট হবে।