Home খবর 6.85-ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে iQOO 15 Pro স্মার্টফোন, লিক হল ডিটেইলস

6.85-ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে iQOO 15 Pro স্মার্টফোন, লিক হল ডিটেইলস

iQOO 15 সিরিজে একটি নতুন ‘Pro’ ভেরিয়েন্ট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি iQOO তাদের এই ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজে আজ পর্যন্ত কোনো Pro মডেল লঞ্চ করা হয়নি। গুজব থেকে জানা গেছে কোম্পানি তাদের আপকামিং সিরিজে iQOO 15 ফোনটি ছাড়া iQOO 15 Pro ফোনেও কাজ করছে। এই ফোনটি iQOO 13 ফোনের সাক্সেসার হতে চলেছে। মনে করিয়ে দিই এই ফোনটি গত বছর শেষের দিকে লঞ্চ করা হয়েছিল। এবার একটি নতুন লিকের মাধ্যমে iQOO 15 Pro ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

iQOO 15 Pro ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন (লিক)

iQOO 15 Pro ফোনের সম্ভাব্য ডিটেইলস

iQOO 15 Pro ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে, তবে এই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। এই তথ্য সঠিক হলে এটি আজ পর্যন্ত iQOO ফোনে ব্যাবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে। আশা করা হচ্ছে এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনে পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এই ফোনটি iQOO 13 ফোনের সাক্সেসার হিসাবে বাজারে আনা হবে, তাই এতে Qualcomm Snapdragon 8 Elite 2 চিপসেট দেওয়া হতে পারে। iQOO 15 Pro ফোনটি 2025 সালের অক্টোবর বা নভেম্বর মাসে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

যেহেতু এই প্রথম এই ফোনের লিক প্রকাশ্যে এল, তাই ভবিষ্যতে iQOO 15 Pro ফোনটি সম্পর্কে আরও লিক পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা এখনও পর্যন্ত iQOO 15 ফোনটি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এই ফোনটি সরাসরি iQOO 13 ফোনের সাক্সেসার হিসাবে বাজারে আনা হবে। চীনে ’14’ সংখ্যাটিকে অশুভ বলে মানা হয়, তাই কোম্পানি একটি সংখ্যা স্কিপ করতে পারে।

ভারতে iQOO 13 ফোনটি 2024 সালের নভেম্বর মাসে 54,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। তাই এই স্কি সময়ের আশেপাশে এবং একই প্রাইস রেঞ্জে iQOO 15 সিরিজ লঞ্চ করা হতে পারে।