বাজার কাঁপাবে আইকু! গত সপ্তাহে কোম্পানির পক্ষ থেকে টিজ করা হয়েছিল, চীনে ‘জেড’ সিরিজের iQOO Z11 Turbo ফোনটি লঞ্চ করা হবে। এবার কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ iQOO 15 Ultra ফোনটি লঞ্চ করবে বলে জানিয়েছে। চীনে iQOO তাদের ফোনের পোস্টার জারি করে জানিয়েছে শীঘ্রই iQOO 15 Ultra ফোনটি পেশ করা হবে। এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, তবে নিচে অফিসিয়াল পোস্টার সহ স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
আগামী ফেব্রুয়ারি মাসে iQOO 15 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট জানানো হয়নি, তবে 17 ফেব্রুয়ারি iQOO 15 Ultra ফোনটি পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। আগামী মাসে Chinese New Year শুরু হতে চলেছে। এটি 15 দিনের একটি ফেস্টিভ্যাল, যা 17 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত চলবে। তাই কোম্পানি এই সময়ের মধ্যে iQOO 15 Ultra ফোনটি লঞ্চ করতে পারে বলে জানা গেছে। এই ফ্ল্যাগশিপ ফোনটির সঙ্গে iQOO Z11 Turbo ফোনটিও পেশ করা হতে পারে।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য শেয়ার করা হয়নি। তবে লিক অনুযায়ী iQOO 15 Ultra ফোনটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই iQOO 15 ফোনটি একই অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। জানিয়ে রাখি এটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি CPU, যা 3.63GHz থেকে 4.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে iQOO 15 ফোনটি 38,42,735 AnTuTu স্কোর পেয়েছে, অন্যদিকে iQOO 15 Ultra ফোনটি 40 লক্ষ্য আনটুটু স্কোর পেয়েছে।
iQOO 15 Ultra ফোনটিতে iQOO 15 মডেলের মতো ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে iQOO 15 ফোনটিতে Samsung LEAD (Light-Emitting Adaptive Display) ফিচার সহ 6.85 ইঞ্চির 2K OLED ডিসপ্লে রয়েছে। কোম্পানির এই ডিসপ্লে M14 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। একইসঙ্গে আপকামিং iQOO 15 Ultra ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
iQOO 15 Ultra ফোনটি 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একই ব্যাটারি iQOO 15 ফোনটিতেও দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 13 ঘন্টা 7 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। লিক অনুযায়ী কোম্পানির আল্ট্রা মডেলে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। তবে এতে রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
ফটোগ্রাফির জন্য iQOO 15 Ultra 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং OIS ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে পোর্ট্রেট টেলিফটো লেন্সও থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য iQOO 15 Ultra ফোনটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।
ভারতের বাজারে iQOO 15 Ultra ফোনটি লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও জানানো হয়নি। কোম্পানি ভারতে তাদের ফ্ল্যাগশিপ iQOO 15 ফোন লঞ্চ করেছে। এই ফোনটির চেয়েও বেশি দামের Ultra মডেলটি ভারতে লঞ্চের বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ভারতে iQOO 15 ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 72,999 টাকা এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 79,999 টাকা দামে সেল করা হচ্ছে।
