টেক ব্র্যান্ড আইকু তাদের হোম মার্কেট চীনে কোম্পানির নতুন স্মার্টফোন iQOO 15T লঞ্চ করে দিয়েছে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ এই ফ্ল্যাগশিপ ফোনে 16GB RAM এবং MediaTek Dimensity 9500 Monster প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 200MP ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি রয়েছে। লেটেস্ট iQOO 15T ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
iQOO 15T ফোনের স্পেসিফিকেশন
iQOO 15T ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 9500 Monster চিপসেট যোগ করা হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.7GHz থেকে 4.21GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি LPDDR5X Ultra RAM সাপোর্ট করে।
কোম্পানির পক্ষ থেকে iQOO 15T ফোনে Q3 গেমিং চিপ দেওয়া হয়েছে, যা গেমিঙের সময় সিপিইউ পারফরমেন্স বুস্ট করে এবং 144FPS হাই ফ্রেম রেট সাপোর্ট করে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 8k IceCore VC কুলিং সিস্টেম রয়েছে। এছাড়াও সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM G1-Ultra GPU যোগ করা হয়েছে।
iQOO 15T ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ফোনটির ব্যাটারি সেগমেন্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর আগে 7600mAh ব্যাটারি সহ iQOO 15R ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ছিল। iQOO 15T ফোনটি ফুল চার্জ করার পর এতে 25 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে।
এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 5 মিনিট চার্জ করে iQOO 15T 5G ফোনে 3 ঘন্টা ভিডিও দেখা যাবে। এছাড়াও OTG রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
iQOO 15T 5G ফোনে 3168 x 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82-ইঞ্চির 2K ডিসপ্লে রয়েছে। Q10+ প্যানেল দিয়ে তৈরি এই 8T LTPO স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট, 2592Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য iQOO 15T 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি সেন্সর এবং f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা 40x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
iQOO 15T 5G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4 সহ NFC এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি এই ফোনটির থিকনেস 8.25mm এবং ওজন 216 গ্ৰাম।
iQOO 15T ফোনের দাম
চীনের বাজারে iQOO 15T 5G ফোনটি মোট পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 12GB RAM মডেলে 256GB এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে 16GB RAM মডেল 256GB, 512GB এবং 1TB স্টোরেজ সহ সেল করা হবে। ফোনটির 12GB RAM + 256GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 3799 ইউয়ান অর্থাৎ প্রায় 53,970 টাকা।
এই ফোনের 16GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 4199 ইউয়ান অর্থাৎ প্রায় 59,650 টাকা দামে পেশ করা হয়েছে। অপরদিকে এই ফোনটির 16GB RAM + 1TB Storage মডেলের দাম 5699 ইউয়ান রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 80,970 টাকার কাছাকাছি।
