আজ থেকে iQOO Neo 10 স্মার্টফোনটির সেল শুরু হতে চলেছে। এই ফোনের সেল দুপুর 12 টা থেকে Amazon India মাধ্যমে লাইভ হবে। ইউজাররা ফোনটির ব্যাঙ্ক অফার এবং সহজ EMI অপশন সহ কিনতে পারবেন। ফোনটিতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সহ 7000mAh বড় ব্যাটারি, প্রসেসিঙের জন্য Snapdragon 8s Gen 4 চিপসেট এবং 50MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হয়েছে।
iQOO Neo 10 এর দাম এবং অফার
iQOO তাদের নতুন iQOO Neo 10 স্মার্টফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনের দাম 31,999 টাকা থেকে শুরু। নীচে সমস্ত ভেরিয়েন্টের দাম জানানো হল:
| ভেরিয়েন্ট | লঞ্চ প্রাইস | অফার প্রাইস |
|---|---|---|
| 8GB + 128GB | ₹31,999 | ₹29,999 |
| 8GB + 256GB | ₹33,999 | ₹31,999 |
| 12GB + 256GB | ₹35,999 | ₹33,999 |
| 16GB + 512GB | ₹40,999 | ₹38,999 |
- লঞ্চ অফার হিসাবে ফোনটিতে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
- এছাড়া ইউজারা সহজ EMI অপশনে ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।
iQOO Neo 10 ফোনটি কি কেনা উচিৎ?
iQOO Neo 10 ফোনটিতে Qualcomm এর নতুন Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি AnTuTu এবং Geekbench এর মতো বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে প্রায় 20 লক্ষ স্কোর এবং 7000 থেকে বেশি মাল্টি-কোর স্কোর পেয়েছে। এর ফলে ফোনটি 40,000 টাকা দামের Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ ফোনের তুলনায় বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যেসব ইউজাররা হেভি গেমিং, মাল্টি টাস্কিং করতে পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য প্রায় 30,000 টাকা দামের ফোনটি একটি ভালো অপশন হবে।
এই ফোনটির বিশেষত্ব হল এর 7000mAh বড় ব্যাটারি। গেমিং এবং ভিডিও স্ট্রিমিঙের ক্ষেত্রেও পুরো দিন পর্যন্ত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। যারা সারা দিন ফোন ব্যাবহার করেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত পয়েন্ট।
কোম্পানির পক্ষ থেকে এত বড় ব্যাটারি চার্জ করার জন্য 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফোনটি 0 থেকে 100% চার্জ হতে মাত্র 26 মিনিট সময় লাগে। এই প্রাইস রেঞ্জে এত অসাধারণ চার্জিং ফিচার কম দেখা যায়।
iQOO Neo 10 এর স্পেসিফিকেশন
- 6.78 1.5K 144Hz AMOLED Display
- Qualcomm Snapdragon 8s Gen 4
- 16GB RAM + 512GB Storage
- 16GB Extended RAM
- 50MP Dual Rear Camera
- 32MP Selfie Camera
- 7,000mAh Battery
- 120W FlashCharge
ডিসপ্লে
iQOO Neo 10 ফোনে 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট ও 5500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Schott Xensation গ্লাসের প্রোটেকশন যোগ করা হয়েছে।
পারফরমেন্স
iQOO Neo 10 5G ফোনটি Android 15 বেসড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসে 2.01GHz থেকে 3.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। স্মুথ এবং ল্যাগ ফ্রি গেমিঙের জন্য এতে সুপারকম্পিউটার চিপ কিউ1 দেওয়া হয়েছে। এই সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 825 GPU যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 2066325 AnTuTu স্কোর পেয়েছে।
স্টোরেজ
ভারতের বাজারে iQOO Neo 10 5G ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। Extended RAM টেকনোলজি মাধ্যমে এই ফোনের সবকটি ভেরিয়েন্টের RAM বাড়ানো যায়। অর্থাৎ 8GB RAM মডেলে 16GB (8GB+8GB), 12GB RAM মডেলে 24GB (12GB+12GB) এবং 16GB RAM মডেলে 32GB (16GB+16GB) এর ক্ষমতা উপভোগ করা যাবে। এই ফোনে LPDDR5X Ultra RAM + UFS4.1 ROM টেকনোলজি রয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য iQOO Neo 10 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত ও OIS সাপোর্টেড 50MP Sony IMX882 Portrait সেন্সর এবং এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP Ultra Wide-Angle লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 10 5G ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। আমাদের PC Mark Battery টেস্টে এই ফোনটি 15 ঘন্টা, 39 মিনিট স্কোর পেয়েছে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি মাত্র 27.15 মিনিটের মধ্যে 20% থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে গেছে।
