Home খবর বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল 16GB RAM সহ  iQOO স্মার্টফোন, থাকবে  শক্তিশালী 7500mAh battery

বেঞ্চমার্কিং সাইটে লিস্টেড হল 16GB RAM সহ  iQOO স্মার্টফোন, থাকবে  শক্তিশালী 7500mAh battery

সম্প্রতি জানা গেছে কোম্পানি আগামী 30 অক্টোবর চীনে iQOO Neo 11 ফোনটি লঞ্চ করা হবে। প্রথমে ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে। এটি হাই এন্ড স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ মডেল হতে চলেছে। এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি RAM এবং প্রসেসর ডিটেইলস সহ দেখা গেছে।

বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে সিঙ্গেল কোর রাউন্ডে 2936 স্কোর এবং মাল্টি কোর রাউন্ডে 8818 স্কোর পেয়েছে। iQOO Neo 11 ফোনটিতে নতুন এবং অ্যাডভান্স Android 16 OS সহ লঞ্চ করা হবে। এই ফোনের মাদারবোর্ড সেকশনে sun কোডনেম লেখা রয়েছে, ফলে এটি  কোয়ালকমের Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে মনে করা হচ্ছে।

iQOO Neo 11 5G ফোনটিতে অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 3.53GHz হবে এবং 4.32GHz হাই ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে iQOO Neo 11 ফোনটি 16GB RAM সহ দেখা গেছে, এটি ফোনের ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে। অন্যদিকে এর ভ্যানিলা মডেল 12GB RAM অপশনে  লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি কোম্পানির অফিশিয়াল চায়না ওয়েবসাইটে iQOO Neo 11 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই ফোনটি OLED প্যানেলে তৈরি 2K স্ক্রিন সহ লঞ্চ করা হবে। অন্যদিকে লিক রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে BOE Q10+ প্যানেল টেকনোলজি দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। এছাড়া এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

iQOO Neo 11 5G ফোনটিতে বড় ব্যাটারি থাকবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটিতে শক্তিশালী 7500mAh ব্যাটারি দেওয়া হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে বলে জানা গেছে। এছাড়া iQOO Neo 11 5G ফোনটি ওয়্যারলেস চার্জিং ফিচার সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

আগামী 30 অক্টোবর iQOO Neo 11 5G ফোনটি লঞ্চ করা হবে। এই দিন  চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7টা ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জানানো হবে। কোম্পানির চায়না অফিসিয়াল ওয়েবসাইট ও ওয়েইবোর প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিম করা যাবে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4টা 30 মিনিটে দেখানো হবে। তবে এখনও পর্যন্ত iQOO Neo 11 5G ফোনটির ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে জানানো হয়নি।