iQOO তাদের Neo 11 সিরিজে আরও একটি স্মার্টফোন পেশ করতে পারে। আপকামিং স্মার্টফোনটি iQOO Neo 11S নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের অফিসিয়াল নাম জানানো হয়নি, তবে টিপস্টার Digital Chat Station জানিয়েছেন চীনের বাজারে জুলাই বা আগস্ট মাসের দিকে এই ফোনটি পেশ করা হতে পারে। ইতিমধ্যেই গীকবেঞ্চে আরও একটি নতুন স্মার্টফোন লিস্টেড হয়েছে। এটি আপকামিং Neo 11S ফোন হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Neo 11S ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
iQOO Neo 11S ফোনের Geekbench লিস্টিং
প্রকাশ্যে আসা Geekbench লিস্টিঙে Vivo V2545A মডেল নাম্বার সহ ফোনটি স্পট হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 3,395 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 10,312 স্কোর পেয়েছে। একইসঙ্গে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ টেস্ট করা হয়েছে এবং এতে প্রায় 16GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে।
Geekbench ডেটাবেসে ফোনটি MediaTek MT6993 চিপসেট সহ লিস্টেড হয়েছে। এই প্রসেসর 4.21GHz ক্লক স্পীডে কাজ করতে পারে বলে জানানো হয়েছে। তাই এটি MediaTek এর নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ Dimensity 9500 সিরিজের চিপসেট হতে পারে বলে মনে করা হচ্ছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Neo 11S ফোনটিতে Dimensity 9500 এর আন্ডারক্লকড ভার্সন Dimensity 9500s হবে বলে আশা করা হচ্ছে।
লিক হল iQOO Neo 11S ফোনের স্পেসিফিকেশন
লিক অনুযায়ী iQOO Neo 11S ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। ফলে অসাধারণ গেমিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। একইভাবে ফোনে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং IP68/IP69 ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টেন্স রেটিং থাকতে পারে।
থাকতে পারে 8000mAh ব্যাটারি
iQOO Neo 11S ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 8000mAh এর চেয়ে বেশি ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে আপকামিং ফোনটি এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। 2025 সালের নভেম্বর মাসে iQOO Neo 11 ফোনটি 7500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। তাই Neo 11S ফোনটিতে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে বড় আপগ্রেড পাওয়া যাবে।
iQOO Neo 11 এর চেয়ে সস্তা হতে পারে নতুন মডেল
রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং iQOO Neo 11S ফোনটি Neo 11 ফোনের চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে। আগের Neo 11 ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হয়েছিল। অন্যদিকে Neo 11S ফোনে Dimensity 9500s প্রসেসর দেওয়া হতে পারে। যদিও প্রসেসিঙের পাওয়ারের ক্ষেত্রে Neo 11 ফোনটি এগিয়ে থাকতে পারে। তবে বড় ব্যাটারি এবং সম্ভাব্য কম দামের Neo 11S ফোনটি গেমিং প্রেমী এবং হেভি ইউজারদের কাছে দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।
iQOO এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Neo 11S ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে ক্রমাগত প্রকাশ্যে আসা Geekbench লিস্টিং এবং লিক দেখে মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানির ফোনটি লঞ্চ করা হতে পারে। জারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য iQOO Neo 11S ফোনটি একটি ভালো অপশন হতে পারে।
