আমাদের দেখা নতুন গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী iQOO আন্তর্জাতিক বাজারে জন্য একটি নতুন শক্তিশালী ফোন তৈরি করছে। কোম্পানি ফেব্রুয়ারি মাসে ভারতে iQOO Neo 9 Pro ফোনটি লঞ্চ করেছিল এবং এবার এই সিরিজে ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট সহ একটি নতুন ফোন পেশ করা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক QOO Neo 9S Pro ফোনটি সম্পর্কে।
iQOO Neo 9S Pro ফোনের চিপসেট
Google Play কনসোলে একটি নতুন iQOO Neo সিরিজের ডিভাইস লিস্টেড করা হয়েছে। এই ফোনটির iQOO Neo 9S Pro নাম এবং V2339A মডেল নাম্বার। লিস্টিং অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাগশিপ মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট সহ 12GB RAM দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ 2800x1260p ডিসপ্লে দেওয়া হবে।
মনে করিয়ে দিই এই বছর ফেব্রুয়ারি মাসে iQOO Neo 9 Pro ফোনটি ভারতে স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা ভ্যানিলা মডেল iQOO Neo 9 ফোনের রিব্র্যান্ড ভার্সন হিসাবে পেশ করা হয়েছিল।
হোম মার্কেটে iQOO Neo 9 Pro ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট এবং অন্যত 50MP ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। তবে এবার এই ডিভাইসটিকে ভারত সহ গ্লোবাল মার্কেটে এই ফোনটি iQOO Neo 9S Pro নামে সেল করা হবে বলে আশা করা হচ্ছে। এতে চাইনিজ মডেলের মতো ব্লু কালার অপশনও থাকতে পারে।
iQOO Neo 9S Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 1.5K AMOLED 2800×1260p রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি
- চিপসেট: মিডিয়াটেক ডায়মেনসিটি 8300
- ক্যামেরা: 50MP IMX920 প্রাইমারি ক্যামেরা + 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি: 5,160mAh, 120W ফাস্ট চার্জিং
- ওএস: অ্যান্ড্রয়েড14 সহ ফান টাচ ওএস 14
ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ হলে লড়াই জমে উঠবে। এই ফোনটি সরাসরি ওয়ানপ্লাস 12আর ফোনটিকে টক্কর দেবে, যা ডুয়েল ক্যামেরার দৌলতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ এই ডিভাইসটি মার্কেটে উপস্থিত নিও 9 প্রো ফোনটিকে সম্পূর্ণ রিপ্লেস করে দেবে বলে আশা করা হচ্ছে অথবা এতে আরও আপগ্রেড করা হবে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ সম্পর্কে কিছুই জানানো হয়নি।
