Vivo এর সাব ব্র্যান্ড আইকু শীঘ্রই একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই আপকামিং ফোনটি তাদের ‘ইউ’ সিরিজে পেশ করবে। এবার এই আগামী ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে দেখা গেছে। ওয়েবসাইটে এই ফোনটি V2143A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিঙে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ছবিও শেয়ার করা হয়েছে। তবে আইকুর এই আগামী ফোনের নাম সম্পর্কে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে এই ফোনটি সবার আগে চীনে লঞ্চ করা হবে।
iQOO V2143A এর স্পেসিফিকেশন
লিস্টিং অনুযায়ী iQOO V2143A ফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.51 ইঞ্চির এইচডি+ টিএফটি স্ক্রিন দেওয়া হবে। ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ এই ফোনের আসপেক্ট রেশিও 20:9। ফোনটির ডায়মেনশন 164.41 × 76.32 × 8.41 এমএম এবং ওজন 191.4 গ্ৰাম হবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপ সম্পর্কে লিস্টিঙে বলা হয়েছে এই ফোনে 4,910 এমএএইচের ব্যাটারি থাকবে। এর আগে 3সি সার্টিফিকেশন সাইটেও এই আইকু ফোনটি লিস্টেড করা হয়েছিল এবং সেখান থেকে জানা যায় এই ফোনটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই আপকামিং ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে অরিজিন ওএস অথবা আইকু ওএসে কাজ করবে।
iQOO V2143A ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনটি 4 জিবি, 6 জিবি ও 8 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করার সম্ভাবনা আছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লট থাকতে পারে।
টেনা লিস্টিঙে বলা হয়েছে iQOO V2143A ফোনটিতে ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত পাওয়ার বাটন থাকবে। এই ফোনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ভার্টিক্যাল ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপ্থ সেন্সর থাকবে।
টেনা এবং 3সি সার্টিফিকেশন সাইটে আপকামিং iQOO V2143A ফোনটির লিস্টিং দেখে মনে করা হচ্ছে কোম্পানি শীঘ্রই চীনে এই ফোনটি লঞ্চ করবে। এছাড়া কোম্পানি ভারতে iQOO Z3 5G ফোনটি ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 8 জুন ভারতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 768জি চিপসেটের ক্ষমতাসম্পন্ন এই ফোনটি লঞ্চ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
