রাশিয়ায় iQOO তাদের Z10 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতে এই ফোনটি ইতিমধ্যে iQOO Z10 Lite 5G ফোনটি পেশ করা হয়েছে। এবার গ্লোবাল বাজারে iQOO Z10 Lite ফোনটি 4G নেটওয়ার্ক সহ লঞ্চ করা হয়েছে। এই নতুন ফোনে সুন্দর AMOLED ডিসপ্লে, ফাস্ট চার্জিং ফিচার, IP রেটিং এবং আপগ্রেডেড ক্যামেরা রয়েছে। তবে প্রসেসর এবং 5G সাপোর্টের দিক থেকে ফোনটি ভারতীয় Z10 Lite ফোনের থেকে আলাদা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট iQOO Z10 Lite 4G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
নতুন Z10 Lite ফোনটি আগের চেয়ে প্রিমিয়াম দেখতে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে, পাতলা বেজল এবং রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফোনটির ওজন প্রায় 196-198 গ্রাম এবং থিকনেস 7.99mm। সবচেয়ে বড় কথা ফোনটির ভারতীয় মডেলে IP64 রেটিং থাকলেও, গ্লোবাল ভার্সনে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে সক্ষম। ফোনটি Taiga অর্থাৎ গ্রীন এবং Glacier অর্থাৎ হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।
iQOO Z10 Lite 4G ফোনে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। ভারতীয় Z10 Lite ফোনে 6.74-ইঞ্চির HD+ LCD 90Hz ডিসপ্লের চেয়ে এটি বেশ অ্যাডভান্স।
ফোনটির রাশিয়ান মডেলে Snapdragon 685 4G প্রসেসর রয়েছে। অপরদিকে ভারতীয় Z10 Lite মডেলে Dimensity 6300 5G চিপসেট দেওয়া হয়েছিল। Snapdragon 685 প্রসেসর দৈনন্দিন কাজ এবং লাইট গেমিঙের জন্য যথেষ্ট। নতুন ফোনটি Android 15 বেসড Funtouch OS 15, 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। উল্লেখ্য ফোনটিতে মেমরি কার্ড স্লট নেই।
ফটোগ্রাফির জন্য iQOO Z10 Lite 4G ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX582 প্রাইমারি ও 2MP ডেপ্থ সেন্সর এবং সেলফির জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ভারতীয় মডেলে 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। ফোনটিতে নাইট, পোর্ট্রেট এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড রয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তবে চার্জিং স্পীড 15W থেকে বাড়িয়ে 44W করে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটি মাত্র 34 মিনিটে 1% থেকে 50% পর্যন্ত চার্জ হতে সক্ষম।
রাশিয়ায় iQOO Z10 Lite 4G ফোনটির 8GB+128GB মডেল RUB 16,999 দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 15,500 টাকার কাছাকাছি। ইতিমধ্যে রাশিয়ায় ফোনটির সেল শুরু হয়ে গেছে।
নতুন Z10 4G ফোনের ডিসপ্লে, চার্জিং স্পীড ও বিল্ড কোয়ালিটি ভারতীয় iQOO Z10 Lite 5G ফোনের চেয়ে বেশি ভালো। তবে এতে 5G নেটওয়ার্ক এবং শক্তিশালী চিপসেট নেই।
যেসব ইউজাররা রাশিয়ায় থাকেন এবং 4G নেটওয়ার্ক ব্যাবহার করতে চান তাদের জন্য AMOLED ডিসপ্লে, সুন্দর IP রেটিং, ফাস্ট চার্জিং ফিচার এবং বড় ব্যাটারি সহ এই ফোনটি বেশ ভ্যালু ফর মানি অপশন। ভারতে ক্রমবর্ধমান 5G নেটওয়ার্কের চাহিদার মধ্যে দাঁড়িয়ে ভারত এই ফোনটি লঞ্চের সম্ভাবনা বেশ কম।
