Home খবর 5700mAh ব্যাটারি, 12GB RAM, 32MP 4K সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল iQOO Z10R স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

5700mAh ব্যাটারি, 12GB RAM, 32MP 4K সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল iQOO Z10R স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

ভারতের বাজারে iQOO তাদের Z10 সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। শক্তিশালী স্পেসিফিকেশন সহ iQOO Z10R স্মার্টফোনটি পেশ করা হয়েছে। যারা কম দামের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Dimensity 7400 প্রসেসর, 12GB RAM, 50MP প্রাইমারি সেন্সর, 32MP 4K সেলফির মতো ফিচার সহ স্মার্টফোনটি একটি দারুণ অপশন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z10R স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

iQOO Z10R এর দাম এবং সেল

নতুন iQOO Z10R স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির 8GB RAM +128GB স্টোরেজ অপশন 19,499 টাকা এবং 8GB RAM +256GB স্টোরেজ অপশন 21,499 টাকা দামে পেশ করা হয়েছে। একইভাবে টপ মডেল 12GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টের 23,499 টাকা দাম রাখা হয়েছে।

এইচডিএফসি এবং অ্যাএক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এইসমস্ত মডেলে 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। একইসঙ্গে 6 মাসের নো-কষ্ট ইএমআই অফার দেওয়া হচ্ছে। আগামী 29 জুলাই থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল শুরু হবে।

iQOO Z10 এর স্পেসিফিকেশন

ডিজাইন: iQOO Z10R 5G স্মার্টফোনটির ডিজাইন স্লিম এবং প্রিমিয়াম রাখা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটির ডায়মেনশন 16.33 x 7.67 x 0.739 সেন্টিমিটার এবং ওজন 183.5 গ্রাম। স্মার্টফোনের প্ল্যাস্টিক মিডল ফ্রেম দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে 92.6% স্ক্রিন-টু-বডি রেশিও পাওয়া যায়, তবে এর অ্যাস্পেক্ট রেশিও 19.9:9 রয়েছে। স্মার্টফোনটি অ্যাকোয়ামারিন এবং মুনস্টোন কালার অপশনে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে পিল শেপের ডুয়েল ক্যামেরা মডিউল এবং LED রিং যোগ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ফ্রন্টে পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

ডিসপ্লে: iQOO এর নতুন Z10R 5G স্মার্টফোনটিতে 2392×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে P3 ওয়াইড কালার গামুট, HDR10+, 1.07 বিলিয়ন কালার, 1800 নিটস পিক ব্রাইটনেস, HBM তে 1300 নিটস এবং সাধারণত 800 নিটস সাপোর্ট করে। একইসঙ্গে এতে 120Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে 2160Hz PWM ডিমিং এবং SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে।

প্রসেসর: দুর্দান্ত প্রসেসিঙের জন্য iQOO Z10R 5G স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7400 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 8 কোর (৪×2.6GHz Cortex-A78 + ৪×2.0GHz Cortex-A55) রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য Mali-G615 GPU যোগ করা হয়েছে। স্মার্টফোনটিতে গ্রাফাইট কুলিং শিট রয়েছে, এর ফলে হেভি গেমিং বা অন্যান্য কাজের সময় ডিভাইসটি অতিরিক্ত গরম হবে না।

স্টোরেজ: নতুন iQOO স্মার্টফোনটি 8GB RAM +128GB এবং 12GB RAM +256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে RAM ও LPDDR4X এবং UFS 2.2 ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB বা 12GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। অর্থাৎ 24GB পর্যন্ত RAM ব্যাবহার করা যাবে।

ক্যামেরা: iQOO Z10R 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচার সহ f/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর Sony IMX882 সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP বোকে ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 4K ভিডিও রেকর্ডিং, 10x ডিজিটাল জুম, নাইট মোড, সুপারমুন মোড, প্রো মোড এবং আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোডের মতো ফিচারগুলি রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: iQOO Z10R স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাকআপের জন্য বড় 5700mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ব্যাটারি একবার ফুল চার্জে করলে সারা দিনের চেয়েও বেশি ব্যাকআপ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1% থেকে 100% চার্জ হতে 78 মিনিট সময় লাগে। এছাড়া স্মার্টফোনটিতে 2000mA পর্যন্ত রিভার্স চার্জিং ফিচার রয়েছে, যার ফলে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।

সফটওয়্যার: iQOO Z10R 5G স্মার্টফোনটি Android 15 ও Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে।

অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য iQOO Z10R 5G স্মার্টফোনটিতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স ফিচার রয়েছে, যার ফলে এটি হাত থেকে পড়ে গেলেও ক্ষতি হবে না। এটি 5G+5G ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে VoLTE, ViLTE, VoWiFi, Wi-Fi 6, Bluetooth, অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ এবং ই-কম্পাসের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং USB টাইপ-C অডিও পোর্টও যোগ করা হয়েছে।