আগামী 12 মার্চ ভারতের বাজারে iQOO Z11x ফোনটি লঞ্চ করা হবে। এই 8GB RAM সহ 5G ফোনটি MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর এবং শক্তিশালী 7200mAh ব্যাটারি সহ পেশ হতে চলেছে। এই ফোনটি বাজারে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ‘Z11’ সিরিজের আরও একটি নতুন iQOO Z11 5G ফোন বাজারে লঞ্চ করা হবে। আইকুর প্রোডাক্ট ম্যানেজার Xing Cheng অফিসিয়ালি এই ফোনের সম্পর্কে জানিয়েছেন।
আপকামিং iQOO Z11 ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। iQOO Z11 ফোনের লঞ্চ কনফার্ম হয়ে গেছে। ব্র্যান্ডের চায়না প্রোডাক্ট ম্যানেজার কোম্পানির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে এই আপকামিং ফোনটি সম্পর্কে ঘোষণা করেছেন। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে আগামী এপ্রিল মাসে iQOO Z11 5G ফোনটি বাজারে পেশ করা হতে পারে। প্রথমে এই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে এবং পরবর্তী সময়ে ভারতের বাজারে লঞ্চ করা হবে।
iQOO Z11 5G ফোনটি সম্পর্কে Xing Cheng জানিয়েছেন ফোনটির দাম 2,000-3,000 ইউয়ান অর্থাৎ 25 হাজার থেকে 35 হাজার টাকা রেঞ্জে হবে, ফলে এটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO Z11 ফোনটি শক্তিশালী 9020mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।
শক্তিশালী ব্যাটারি সহ ফোনটি গেমিঙের জন্য যথেষ্ট ভালো। কোম্পানি জানিয়েছে iQOO Z11 ফোনটিতে 165Hz gaming display থাকবে। এই ফোনটিতে হাই 165Hz রিফ্রেশ রেট সহ স্মুথ এবভং ল্যাগফ্রি গেমিং উপভোগ করা যাবে। কোম্পানির ফোনটিতে 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটির অফিসিয়াল প্রসেসর সম্পর্কে জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।
12 মার্চ ভারতে iQOO Z11x ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর সহ লঞ্চ করা হবে। আইকু এর পক্ষ থেকে জানানো হয়েছে iQOO Z11x ফোনটি 1 মিলিয়নের চেয়ে বেশি AnTuTu score পেয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z11x ফোনটিতে 7200এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে প্রায় 40 ঘন্টা পর্যন্ত ভিডিও ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হবে। দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 44W ফাস্ট চার্জিং ফিচার এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হবে।
iQOO Z11x ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হবে। আপকামিং ফোনটিতে 8GB ফিজিক্যাল RAM এবং এক্সপেন্ডেবল RAM ফিচারের মাধ্যমে 8GB ভার্চুয়াল RAM উপভোগ করা যাবে। এই ফোনটি 256GB UFS 3.1 Storage সহ পেশ করা হবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 ও IP69+ রেটিং দেওয়া হবে। iQOO Z11x ফোনের অফিসিয়াল দাম জানার জন্য 12 মার্চ পর্যন্ত ফোনটি লঞ্চের অপেক্ষা করতে হবে।
