Home খবর প্রকাশ্যে এল iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, থাকবে 6500mAh ব্যাটারি, 44W চার্জিং এবং AI ফিচার

প্রকাশ্যে এল iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, থাকবে 6500mAh ব্যাটারি, 44W চার্জিং এবং AI ফিচার

iQOO তাদের জনপ্রিয় Z-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। সম্প্রতি iQOO Z11x ফোনটির লঞ্চের পর, এবার কোম্পানি আরও একটি কম দামের স্মার্টফোন iQOO Z11 Lite নামে পেশ করার প্রস্তুতি নিচ্ছে। যারা কম দামের স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য iQOO Z11 Lite স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Lite ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

iQOO Z11 Lite ফোনের ডিটেইলস

লঞ্চের আগেই Google Play Console ডেটাবেসে iQOO Z11 Lite ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের রেন্ডার ইমেজ এবং প্রসেসর সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছিল। তাই শীঘ্রই কোম্পানি তাদের স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করতে পারে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে 2026 সালের জুলাই মাসে iQOO Z11 Lite স্মার্টফোনটি পেশ করা হতে পারে। এই স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। গত বছর লঞ্চ হওয়া iQOO Z10 Lite 5G ফোনটিতেও একই চিপসেট দেওয়া হয়েছিল। এই ফোনের প্রাথমিক দাম 9,999 টাকা রাখা হয়েছিল।

আপকামিং iQOO Z11 Lite ফোনে 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এটি আগের Z10 Lite ফোনের 6,000mAh ব্যাটারির চেয়ে বড় হবে। একইসঙ্গে ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে। আগের মডেলের 15W চার্জিং ফিচারের তুলনায় বড় আপগ্রেড হতে পারে।

iQOO Z11 Lite ফোনটি OriginOS 6 সহ লঞ্চ করা হবে। এছাড়া AI বেস্ড কন্টেন্ট ক্রিয়েশন এবং AI ক্যাপশনিং এর মতো ফিচার থাকবে। অর্থাৎ iQOO এর বাজেট সেগমেন্টেও অসাধারণ AI পারফরমেন্স পাওয়া যাবে।

কেমন হতে পারে ভারতীয় দাম?

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের ভারতীয় দাম সম্পর্কে জানানো হয়নি, তবে ভারতে iQOO Z11 Lite ফোনের দাম iQOO Z11x ফোনের চেয়ে কম রাখা হতে পারে। জানিয়ে রাখি iQOO Z11x ফোনটি প্রাথমিক 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে এই ফোনের টপ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা রাখা হয়েছে। তাই আমাদের ধারনা অনুযায়ী আসন্ন iQOO Z11 Lite ফোনটি 20,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে।

ভারতের বাজারে 20,000 টাকার চেয়ে কম দামের স্মার্টফোন সেগমেন্টে iQOO এর নতুন ফোনটি Lava, POCO এবং itel এর মতো ব্র্যান্ডের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। আগামী দিনে আসন্ন ফোনের নতুন আপডেট আসার পরই আমরা এই বিষয়ে ইউজারদের সঠিক পরামর্শ দিতে পারব।

কোম্পানির আপকামিং ফোনটি 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, AI ফিচার এবং কম দামের সেগমেন্টে লঞ্চ করা হলে, iQOO Z11 Lite ফোনটি বাজেট রেঞ্জে একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা কম দামের iQOO Z11 Lite ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।