iQOO চীনে তাদের নতুন শক্তিশালী iQOO Z11 Turbo স্মার্টফোন লঞ্চ করেছে। ফ্ল্যাগশিপ ফিচার সহ এই ফোনটি মিড-প্রিমিয়াম সেগমেন্টে পেশ করা হয়েছে। যারা শক্তিশালী পারফরমেন্স, দীর্ঘ ব্যাটারি লাইফ, সুন্দর ক্যামেরা এবং লেটেস্ট সফটওয়্যার এক্সপেরিয়েন্স পছন্দ করেন তাদের এই ফোনটি বেশ পছন্দ হবে। ফোনটির দামও রাখা হয়েছে মিড রেঞ্জ সেগমেন্টে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
iQOO Z11 Turbo ফোনে 6.59-ইঞ্চির 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এত হাই ব্রাইটনেস এবং স্মুথ রিফ্রেশ রেটের দৌলতে এই ফোনটি গেমিং, ভিডিও স্ট্রিমিং সহ আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে দারুণ অপশন হয়ে উঠতে পারে।
প্রসেসিঙের জন্য iQOO Z11 Turbo ফোনে লেটেস্ট Snapdragon 8 Gen 5 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে কোম্পানির ইন-হাউস Q2 চিপ সাপোর্ট রয়েছে। এই ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। ফলে মাল্টি টাস্কিং, হেভি গেমিং এবং ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দারুণ স্পীড পাওয়া যাবে। এই ফোনটি Android 16 বেসড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।
iQOO Z11 Turbo ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 200MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই হাই-রেজোলিউশন সেন্সরের দৌলতে দারুণ ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের দিক থেকেও iQOO Z11 Turbo ফোনটি বেশ উল্লেখযোগ্য। এই ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার এবং বাইপাস চার্জিং সাপোর্টেড 7600mAh ব্যাটারি যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 এবং IP69 রেটিং রয়েছে।
iQOO Z11 Turbo ফোনটির ওজন প্রায় 202 গ্ৰাম এবং এই নতুন ফোনটি Floating Light, Halo Pink, Sky White ও Midnight Black কালার অপশনে পেশ করা হয়েছে।
চীনের বাজারে iQOO Z11 Turbo ফোনটি পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 2,699 ইউয়ান (প্রায় 34,960 টাকা) রাখা হয়েছে। ফোনটির 16GB RAM + 256GB স্টোরেজ মডেল 2,999 ইউয়ান (প্রায় 38,840 টাকা), 12GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্ট 3,199 ইউয়ান (প্রায় 42,735 টাকা) এবং 16GB RAM + 512GB স্টোরেজ মডেল 3499 ইউয়ান (প্রায় 45,315 টাকা) দামে পেশ করা হয়েছে। এছাড়াও এই ফোনের 16GB RAM + 1TB স্টোরেজ সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 3,999 ইউয়ান (প্রায় 51,790 টাকা)।
বাজারে উপস্থিত OnePlus Ace 6T, Realme GT 7 এবং আপকামিং Moto X70 Air Pro এর মতো প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনগুলির সঙ্গে iQOO Z11 Turbo ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যারা চীনে আছেন এবং মিড রেঞ্জ সেগমেন্টে একটি সুন্দর স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হয়ে উঠতে পারে।
