Home খবর শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর সহ ভারতে লঞ্চ হবে iQOO Z11x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর সহ ভারতে লঞ্চ হবে iQOO Z11x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

iQOO ভারতের বাজারে তাদের আপকামিং iQOO Z11x 5G স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজনে এই ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি আমাজনের মাধ্যমে সেল করা হবে। ফোনটির মাইক্রো সাইটে “Full Day Fully Loaded” ট্যাগলাইন লেখা রয়েছে, অর্থাৎ এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারি এবং পারফরমেন্স পাওয়া যাবে। নিচে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

মাইক্রো সাইট অনুযায়ী iQOO Z11x 5G ফোনে MediaTek Dimensity 7400 Turbo চিপসেট যোগ করা হবে। Geekbench লিস্টিঙেও এই চিপসেট দেখা গেছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে। মাইক্রো সাইট থেকেও এই তথ্য কনফার্ম হয়েছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী iQOO Z11x 5G ফোনটি AnTuTu ভার্সন 11 এ 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষের চেয়েও বেশি স্কোর পেয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সাধারণ তাপমাত্রায় এই ইন্টারনাল টেস্টিং করা হয়েছে। মাইক্রো সাইটের নিচে দেওয়া ডিসক্লেইমার সেকশনে এই তথ্য লেখা রয়েছে।

iQOO Z11x 5G ফোনটির ব্যাক প্যানেলে গ্লসি ফিনিশ দেখা গেছে। ফোনের ব্যাক প্যানেলে টপ লেফ্ট কর্নারে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে। এই মডিউলের কোণাগুলি কিছুটা রাউন্ডেড অর্থাৎ গোলাকার রাখা হবে। এই মডিউলে ভার্টিক্যাল শেপে দুটি বড় সার্কুলার ক্যামেরা কাট‌আউট যোগ করা হবে। এতে ওপরে প্রাইমারি সেন্সর এবং নিচে সেকেন্ডারি লেন্স থাকবে। মডিউলের ডানদিকে দুটি ছোট সার্কুলার কাট‌আউট দেখা গেছে, এর মধ্যে ওপরে LED ফ্ল্যাশ ও নিচে AURA লাইট দেওয়া হবে। উভয় সেকশনের মাঝে “Aspherical” টেক্সট লেখা রয়েছে, এটি ক্যামেরা টেকনোলজির জন্য হতে পারে।

মাইক্রো সাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন সেকশন থেকে জানা গেছে iQOO Z11x 5G ফোনটি 23,000 টাকা প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হবে। অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। যেসব ইউজাররা গেমিং, মাল্টি টাস্কিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে।

ভারতের বাজারে iQOO Z11x 5G ফোনটি একটি শক্তিশালী মিড-রেঞ্জ 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। এই ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট এবং অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।