Vivo এর সাব ব্র্যান্ড iQOO ভারতে নতুন স্মার্টফোন iQOO Z3 5G লঞ্চ করল। iQOO এই স্মার্টফোনটিকে আগে চিনে লঞ্চ করেছে। iQOO Z3 5G স্মার্টফোনকে কোম্পানি শক্তিশালী Qualcomm Snapdragon 768G চিপসেটের সাথে 4,400mAh এর ব্যাটারী আর 55W ফ্ল্যাশ চার্জের সাথে লঞ্চ করা হয়েছে। Snapdragon 768G এর সাথে লঞ্চ হয়ে ভারতের প্রথম স্মার্টফোন iQOO Z3 5G এর মার্কেট সরাসরি প্রতিযোগিতা Xiaomi, Realme, Samsung আর OnePlus এর মতো ব্র্যান্ডের মিড রেঞ্জ 5G স্মার্টফোনের সাথে হবে। এখানে আমরা আপনাকে iQOO Z3 5G স্মার্টফোনের ডিজাইন, স্পেসিফিকেশন্স, ফিচার্স আর দাম সম্পর্কে তথ্য দেব।
iQOO Z3 5G এর ডিজাইন কিরকম
iQOO Z3 5G স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে কথা বললে এই স্মার্টফোনের ফ্রন্টে সেল্ফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া আছে। iQOO Z3 5G স্মার্টফোনে 6.58 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া আছে। এই ফোনের ডান দিকে ভলিউম বাটন আর পাওয়ার বাটন দেওয়া আছে। পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা আছে। ফোনের বটমে ইউএসবি টাইপ-সি পোর্ট, 3.5mm অডিও পোর্টের সাথে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলের কথা বললে এখানে ক্যামেরা মডিউল দেওয়া আছে যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর আর LED ফ্ল্যাশ দেওয়া আছে। এই ফোনটির মেজারমেন্ট এর কথা বললে তাহলো 163.95×75.3×8.5mm। এই ফোনটির ওজন 185.5 গ্রাম।
iQOO Z3 5G স্পেসিফিকেশন্স
iQOO Z3 5G স্মার্টফোনে কোম্পানি LCD ডিসপ্লে প্যানেল দিয়েছে। এই ডিসপ্লের সাইজ 6.58 ইঞ্চি, যার রেজিউলেশন FHD+ 1080 x 2408 পিক্সেল আর রিফ্রেশ রেট 120Hz। এর সাথেই এই ডিসপ্লে 96 শতাংশ NTSC Colur gamut আর HDR সাপোর্ট করে। iQOO এর ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G প্রসেসরের সাথে আসে। এই ফোনটিকে কোম্পানি 5 লেভেল কুলিং সিস্টেম যুক্ত করেছে, যেটি নিয়ে কোম্পানি দাবি করছে যে এই সিস্টেমটি ফোনে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম করে দেবে।
ক্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বলা হলে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, যার অ্যাপার্চার f/1.8। এই ক্যামেরা সেন্সরটি 4K ভিডিও রেকর্ড করতে পারে। এর সাথেই ফোনে 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া আছে। এই ফোনের ফ্রন্টে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেল্ফি ক্যামেরার সাহায্যে ফোনটি আনলকও করা যাবে। এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে যা পাওয়ার বাটনে এম্বেডেড করা আছে।
লেটেস্ট iQOO Z3 স্মার্টফোনে 4,400mAh এর ব্যাটারী দেওয়া আছে। এই স্মার্টফোনটি ফাস্ট চার্জ 55W ফ্ল্যাশ চার্জ সাপোর্টের সাথে আসে। কোম্পানির দাবি যে এর সাহায্যে এই ফোনটি মাত্র 19 মিনিটে 50% চার্জ হয়ে যাবে। iQOO এর লেটেস্ট ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত অরিজিন ওএস এ চলবে। কানেক্টিভিটি হিসেবে এই ফোনে 5G, 4GVoLTE, Wi-Fi, ব্লুটুথ 5.1, 3.5mm অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া আছে।
iQOO Z3 5G এর দাম
iQOO Z3 5G স্মার্টফোনকে ভারতে তিনটি ভেরিয়েন্টে আর দুটি কালার অপশন- ব্ল্যাক আর ব্লুতে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের প্রথম ভেরিয়েন্টটি 6GB র্যাম আর 128GB স্টোরেজের সাথে 19,990 টাকা দামে পেশ করা হয়েছে। iQOO স্মার্টফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 8GB র্যাম + 128GB স্টোরেজের সাথে 20,990 টাকা দামে আর তৃতীয় ভেরিয়েন্টটি 8GB র্যাম + 256GB স্টোরেজের সাথে 22,990 টাকায় লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের সেল আজকে থেকে আমাজনে দুপুর 1টা থেকে শুরু হয়ে যাবে।
লঞ্চ অফারের কথা বলা হলে iQOO Z3 5G স্মার্টফোনে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1500 টাকার ক্যাশব্যাক ডিসকাউন্ট আর 1000 টাকার ডিসকাউন্ট আমাজন কূপন এর মাধ্যমে পাওয়া যাবে। এর সাথেই কোম্পানি বলেছে যে তারা 7 দিন পর্যন্ত ফোন ইউজ করার পরে ইউজার্সদের ফোন রিটার্ন করার অফার দিচ্ছে। আমাজন এর সাথে সাথে এই স্মার্টফোনটি iQOO ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও কেনা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
