Home খবর লঞ্চের আগেই লিক হলো iQOO Z6 5G ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, 50MP ক‍্যামেরা এবং Snapdragon 695 প্রসেসর সহ হতে চলেছে লঞ্চ

লঞ্চের আগেই লিক হলো iQOO Z6 5G ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, 50MP ক‍্যামেরা এবং Snapdragon 695 প্রসেসর সহ হতে চলেছে লঞ্চ

iQOO Z6 5G স্মার্টফোনটি আগামী 16 মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে। Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO-এর এই স্মার্টফোনটি ভারতে Amazon-এ বিক্রির জন্য উপলব্ধ হবে। এই স্মার্টফোনটির ল্যান্ডিং পেজ অ্যামাজনে লাইভ করে দেওয়া হয়েছে, সাইটে এই স্মার্টফোনের কিছু মূল স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। এখন, 91mobiles আসন্ন iQOO Z6 5G স্মার্টফোনের রেন্ডার শেয়ার করে স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করেছে। এর সাথে, টিপস্টার ইশান আগরওয়াল আসন্ন iQOO Z6 স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

iQOO Z6 5G-এর সম্ভাব‍্য ডিজাইন

iQOO Z6 স্মার্টফোনে একটি আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা মডিউল দেওয়া যেতে পারে। LED ফ্ল্যাশ সহ এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর থাকতে পারে। এর সাথে ফোনের ক্যামেরা মডিউলে 5G এবং AI ক্যামেরা লেখা দেখা যেতে পারে। এই স্মার্টফোনটিকে iPhone 13 এর মতো একটি ফ্ল্যাট এজ ডিজাইনের সাথে পেশ করা যেতে পারে।

এই ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া যেতে পারে। এর সাথে ফোনের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেড করা থাকতে পারে। iQOO Z6 স্মার্টফোনটি কালো এবং নীল রঙের অপশনে উপলব্ধ হতে পারে। এই iQOO স্মার্টফোনটিকে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একটি পলিকার্বোনেট ব্যাক সহ পেশ করা যেতে পারে।

iQOO Z6 এর স্পেসিফিকেশন

iQOO Z6 স্মার্টফোনটি একটি 6.58-ইঞ্চির FHD+ ডিসপ্লে, DCI-P3 কালার গ‍্যামিউট, 90.61 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং 120Hz রিফ্রেশরেট সমর্থন করতে পারে। এই স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon 695 প্রসেসর সহ দেওয়া যেতে পারে। এই ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করতে পারে। এই ফোনে LPDDR4x RAM এবং 5 লেয়ার 1445mm-স্কয়ার ভেপার চেম্বার সিস্টেম দেওয়া যেতে পারে।

টিপস্টার ইশান আগরওয়ালের মতে, iQOO Z6 স্মার্টফোনটিতে একটি 50MP প্রাথমিক ক্যামেরা সেন্সর থাকতে, এই সেন্সরটি Eye AF সমর্থন করতে পারে। এই ফোনে ভার্চুয়াল র‍্যামের জন্য RAM 2.0 সাপোর্ট করতে পারে, এটির সাহায্যে RAM 4GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনের ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 240Hz হতে পারে। এই ফোনটি 5000mAh ব্যাটারি এবং আল্ট্রা গেম মোড সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন