itel ভারতের বাজারে তাদের বাজেট ক্যাটাগরির itel A100 Pro ফোনের নতুন 4GB RAM ভেরিয়েন্ট পেশ করেছে। এর আগে এই ফোনটি 3GB RAM + 64GB স্টোরেজ সহ সেল করা হত। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নতুন মডেল লঞ্চ করা হয়েছে। এই নতুন মডেলে 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM সাপোর্ট রয়েছে। এর ফলে ইউজাররা উন্নত মাল্টি টাস্কিঙের পাশাপাশি স্মুথ পারফরমেন্স পাবেন। অফারে এই ফোনটির সঙ্গে ফ্রিতে নেকব্যান্ড দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
itel A100 Pro 4GB ফোনের দাম এবং অফার
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির নতুন মডেলের সঙ্গে বিশেষ অফার জারি করা হয়েছে। itel A100 Pro ফোনটি কিনলে বক্সের ভেতরই1,499 টাকা দামের প্রিমিয়াম নেকব্যান্ড পাওয়া যাবে।
ভারতে itel A100 Pro ফোনের নতুন 4GB + 64GB মডেল মাত্র 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট বেনিফিটও দেওয়া হচ্ছে। এই নতুন মডেলটি Comet Orange, Cloud White ও Black কালার অপশনে পেশ করা হয়েছে।

itel A100 Pro ফোনের স্পেসিফিকেশন
itel A100 Pro ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির মজবুত বিল্ড কোয়ালিটি। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন রয়েছে। এর সঙ্গে এতে UltraLink ফিচার দেওয়া হয়েছে, ফলে দুর্বল নেটওয়ার্ক সহ এলাকাতেও সুন্দর কানেক্টিভিটি পাওয়া যাবে।
itel A100 Pro ফোনে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে যোগ করা হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটির Dynamic Bar ফিচার নোটিফিকেশন, কল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে শো করে। এই ফোনটিতে DTS সাপোর্টেড স্পিকার রয়েছে।
প্রসেসিঙের জন্য itel A100 Pro ফোনে Unisoc T7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 Go Edition সহ পেশ করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।
itel A100 Pro ফোনে ফটোগ্রাফির জন্য 8MP AI রেয়ার ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির IR Blaster ফিচারের মাধ্যমে ফোনটির সাহায্যে টিভি এয়ার কন্ডিশনারের মতো বিভিন্ন প্রোডাক্ট কন্ট্রোল করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য itel A100 Pro ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির বক্সের মধ্যেই 10W চার্জার দেওয়া হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।
যেসব ইউজাররা কম বাজেটে বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ ও ভালো 4G পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য itel A100 Pro ফোনটি সুন্দর বিকল্প হয়ে উঠতে পারে। বাজারে উপস্থিত Redmi, POCO, Lava ও Infinix ব্র্যান্ডের বিভিন্ন বাজেট স্মার্টফোনের সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।










