itel উগান্ডাতে তাদের নতুন itel City 200 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর পেশ করা itel City 100 ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হয়েছে। আপাতত এই ফোনটি উগান্ডাতে পেশ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে অন্যান্য মার্কেটেও লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটি সম্পর্কে।
itel City 200 ফোনে 7.45mm স্লিম ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে এবং এতে মেটালিক ডেকরেটিভ ফিনিশ রয়েছে। এই ফোনটি Bass Black, Echo Silver, Melody Pink এবং Vibe Purple কালার অপশনে পেশ করা হয়েছে।
itel City 200 ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 700nits ব্রাইটনেস দিতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই স্ক্রিনে সুন্দর আউটডোর ভিজিবিলিটি পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য itel City 200 ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে অটো-জুম সাপোর্টেড ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য itel City 200 ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে। এর সঙ্গে MIL-STD-810H সার্টিফিকেশন ফোনটির ডিউরেবিলিটি আরও বাড়িয়ে তোলে।
itel City 200 ফোনে 2km UltraLink ফ্রি কলিং সাপোর্ট, DTS অডিও এনহ্যান্সমেন্ট, 4.5G নেটওয়ার্ক সাপোর্ট, 48-মান্থ ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং One-Tap Easy Start এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে বিভিন্ন AI-বেসড ফিচার রয়েছে, তবে এগুলি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
itel এখনও পর্যন্ত তাদের City 200 ফোনটির প্রসেসর এবং মেমরি ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে আগের Google Play Console লিস্টিঙে Spreadtrum UMS9230E চিপসেটের উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ এই ফোনটিতে Unisoc T7250 চিপসেট থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই বিষয়ে আলোকপাত করা হতে পারে।
itel Uganda এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই ফোনটির দাম এবং সেল সম্পর্কে জানানো হয়েছে। এই পোস্ট অনুযায়ী itel City 200 ফোনটির প্রাথমিক দাম UGX 450,000 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 11,600 টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই ফোনের মেমরি ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হতে পারে।
যারা উগান্ডাতে রয়েছেন এবং একটি নতুন সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা itel City 200 ফোনটি কিনতে পারেন। তবে যাদের 5G স্মার্টফোন খুঁজছেন এই ফোনটি তাদের জন্য নয়। এই ফোনটি শুধুমাত্র ইউজারদের দৈনন্দিন প্রয়োজন পূরণ করবে।
