গত বছর ভারতের বাজারে itel তাদের Zeno 20 স্মার্টফোন। এবার কোম্পানি ফোনের আপগ্রেড ভার্সন itel Zeno 20 Max ফোনটি লঞ্চ করতে চলেছে। অনলাইন শপিং সাইট আমাজনে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি ফোনটি কামিং সুন সহ দেখা গেছে অর্থাৎ শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel Zeno 20 Max ফোনের ডিটেইলস সম্পর্কে।
itel Zeno 20 Max ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এতে Dark Blue, Black এবং Blue–Purple কম্বিনেশন রয়েছে। বিশেষত্ব হল Blue এবং Purple ভেরিয়েন্টে প্যাটার্ন ডিজাইন পাওয়া যাবে। এর ফলে বাজেট সেগমেন্টেও দুর্দান্ত ডিজাইন পাওয়া যাবে। একইসঙ্গে ফোনের রেয়ার প্যানেলে রেক্টেঙ্গুলার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হবে। এতে LED ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা সেন্সর থাকবে। অন্যদিকে সেলফি ক্যামেরা সহ ওয়াটারড্রপ নচ ডিজাইন যোগ করা হবে।
itel Zeno 20 Max ফোনটির ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে। অন্যদিকে ফোনের নিচের দিকে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট এবং SIM কার্ড ট্রে দেওয়া হয়েছে।
itel Zeno 20 Max ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে DTS Surround Sound সাপোর্ট পাওয়া যাবে। এর ফলে আরও ভালো ভিডিও দেখা ও মিউজিক শোনা যাবে।
মজবুতির দিক দিয়ে itel Zeno 20 Max ফোনটি বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন দেওয়া হবে। অন্যদিকে ফোনটি হিউমিডিটি, শক ও ড্রপ, লো টেম্পারেচার এবং হাই টেম্পারেচারের মতো কন্ডিশনে টেস্ট করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার ও দেওয়া হয়েছে। এর ফলে দৈনন্দিন ইউজ ও রাফ কন্ডিশনে ফোনটি সুরক্ষিত থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য itel Zeno 20 Max ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি স্ট্যান্ডবাই মোডে 35 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে 31 ঘন্টা টকটাইম, 75 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং 18 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করা যাবে। এই সেগমেন্টে ফোনটি ইউজারদের মধ্যে আকর্ষণীয় হতে পারে।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে itel Zeno 20 Max ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই itel Zeno 20 Max ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি বাজেট রেঞ্জে Samsung Galaxy A07, Infinix Smart 10 এবং Lava Shark 2 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা আগামী দিনে কম দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা itel Zeno 20 Max ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই ফোনের নতুন আপডেট বা লঞ্চ ডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
