বর্তমান সময়ে দাঁড়িয়ে Disney Plus Hotstar ভারতে সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই অ্যাপে Marvel & Disney পোর্টফোলিও, লেটেস্ট বলিউড মুভি, লাইভ স্পোর্টসের মতো বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। অন্যান্য প্ল্যাটফর্মের মতোই Disney Plus Hotstar এর ক্ষেত্রেও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন, যেগুলির দাম Rs 499 থেকে শুরু করে Rs 1499 পর্যন্ত। কিন্তু দেশের অন্যতম টেলিকম কোম্পানি Reliance Jio এর কাছে এমন একটি প্ল্যান আছে যেটি রিচার্জ করে বিনামূল্যে Disney Plus Hotstar subscription এবং ভয়েস কল, ডেটার সুবিধা ছাড়াও 719 টাকা পর্যন্ত সাশ্রয় করা যায়। চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক কিভাবে।
Jio Disney Plus Hotstar plans
জানিয়ে রাখি শুধুমাত্র জিও নয় বরং সবকটি টেলিকম কোম্পানির পক্ষ থেকেই ফ্রি সাবস্ক্রিপশন দেওয়ার জন্য Disney Plus Hotstar এর সঙ্গে হাত মেলানো হয়েছে। তবে জিও তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানি এয়ারটেল এবং ভিআইয়ের তুলনায় Disney Plus Hotstar সাবস্ক্রিপশন সহ ভ্যালু ফর মানি প্ল্যান নিয়ে এসেছে। তবে প্রশ্ন হল কিভাবে Jio প্রিপেইড প্ল্যান রিচার্জ করে Disney Plus Hotstar ছাড়াও 719 টাকা পর্যন্ত সাশ্রয় করা যায়।
Jio এর 1499 টাকা দামের রিচার্জের সঙ্গে Hotstar Premium
জিও তাদের 1,499 টাকা দামের রিচার্জের সঙ্গে Disney Plus Hotstar Premium অফার করে, যার দাম এবং এই রিচার্জ প্ল্যানের দাম সমান। এছাড়াও এই প্ল্যানে জিওর 719 টাকা দামের প্ল্যানের সমস্ত সুবিধা অর্থাৎ আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে এসএমএস ও 2GB করে ডেটা এবং 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে এই রিচার্জের জন্য 1499 টাকা দাম দিলে 719 টাকা দামের প্ল্যানের সমস্ত বেনিফিটের পাশাপাশি অতিরিক্ত ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশনের জন্য মাত্র 780 টাকা দাম দিতে হচ্ছে, যেখানে আলাদাভাবে এই সাবস্ক্রিপশনের খরচ 1,499 টাকা। এই সাবস্ক্রিপশন প্ল্যানে 4K কন্টেন্ট এবং এক সঙ্গে চারটি ডিভাইসে ব্যবহারের অনুমতি পাওয়া যায়।
এবার আপনি চাইলে চালাকি করে চারজন মিলে এই 780 টাকা পেমেন্ট করে নিজেরা এই সাবস্ক্রিপশন উপভোগ করতেই পারেন। এর ফলে মাথাপিছু সাবস্ক্রিপশনের খরচ পড়বে 195 টাকা। যেহেতু এই প্ল্যানে চারটি ডিভাইস সাপোর্ট করে যাই প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী কন্টেন্ট দেখতে, উইশলিস্টে যোগ করতে পারবেন। আবার অন্যদিক থেকে দেখলে শুধুমাত্র 1,499 টাকা দামের ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনের খরচ মিটিয়ে 719 টাকা দামের প্ল্যানটি উপভোগ করা যাচ্ছে বিনামূল্যে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
